বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

Ped 0 ef HE Ml bry rai SOE CASS Bm) Vi BF 8 “আবার সে এক পথ ধরলো, চলতে চলতে যখন সে সূর্যোদয়ের স্থানে পৌছলো তখন সে দেখলো তা এমন এক সম্প্রদায়ের উপর উদয় হচ্ছে যাদের জন্য সূর্যতাপ থেকে কোনো অন্তরাল আমি সৃষ্টি করি নি।”*২৭ [সুরা কাহ্‌ফ : আয়াত ৮৯-৯০] সামঞ্জস্যবিধান : ইতিহাস বলে, খোরাসের দ্বিতীয় উল্লেখযোগ্য অভিযান হয়েছিলো পূর্বাঞ্চলে । মাকরানের যাযাবর গোত্রগুলো বিদ্রোহ করলে তিনি এই অভিযান পরিচালনা করেছিলেন। এরা খোরাসের রাজধানী থেকে বহু দূরবতী এলাকায় পাহাড়ি এলাকায় বসবাস করতো । এদের বিরুদ্ধে অভিযানের বিস্তারিত বিবরণ ইতোপূর্বে বর্ণনা করা হয়েছে। এখানে আরো একটি কথা প্রণিধানযোগ্য যে, কুরআন মাজিদ যুলকারনাইনের পশ্চিমাঞ্চলের ও পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য অভিযান দুটির জন্য সূর্যাস্তের স্থান ও সূর্যোদয়ের স্থান শব্দ ব্যবহার করেছে। এ থেকে কারো কারো এই ভুল ধারণা হয়েছে যে, যুলকারনাইন অন্যকারো অংশীদারত্ব ব্যতীত সমগ্র বিশ্বের সম্রাট হয়ে গিয়েছিলেন এবং তিনি পৃথিবীর উভয় পাশে স্থলভাগের শেষ সীমা পর্যন্ত অধিকার করে নিয়েছিলেন। অথচ এই ধরনের সাম্রাজ্য ইতিহাসের ঘটনাবলির প্রেক্ষিতে কোনো সম্রাটের জন্যই প্রমাণিত হয় নি; আর কুরআনও এই উদ্দেশ্য ব্যক্ত করার এসব ঘটনা বর্ণনা করে নি। কুরআনের বর্ণনার স্পষ্ট ও পরিষ্কার উদ্দেশ্য এই যে, যুলকারনাইন তার রাজত্বের কেন্দ্রস্থলের বিবেচনায় পশ্চিম দিকে বহুদূর পর্যন্ত এবং পূর্বদিকে বহুদূর পর্যন্ত পৌঁছেছিলেন। পশ্চিম দিকে তিনি স্থলভাগ শেষে যেখানে সমুদ্র শুরু হয়েছে ওই স্থান পর্যন্ত পৌছেছিলেন। আর পূর্বদিকে ওই স্থান পর্যন্ত পৌছেছিলেন যেখানে যাযারব গোত্রগুলো ছাড়া কোনো শহরকেন্দ্রিক বসবাস ছিলো না। এই উদ্দেশ্য এতটাই স্পষ্ট যে, বিনা দলিলে কেউ ভুল বুঝতে পারেন-_এই আশঙ্কায় উপরিউক্ত বক্তব্য যদি উদ্ধৃত করা না হতো, তারপরও প্রত্যেক ব্যক্তিই ভাষার প্রচলিত নিয়ম অনুসারে স্পষ্ট উদ্দেশ্যটাই বুঝতো যা আমরা বুঝেছি। যেমন : আজো আমরা "৭৭ তারা একটি উনুক্ত প্রান্তরে বসবাস করতো । তাদের ঘরবাড়ি বা পোশাক-পরিচ্ছদ কিছুই ছিলো না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।