প্রদান করেছিলেন। দেশাবাসীকে তিনি নির্বাসনে পাঠান নি। কার্ডেসিসকে গ্রেপ্তার করা ছাড়া কাউকে এটা বুঝতে দিলেন না যে, সাহসিকতার পরীক্ষার জন্য প্রথমে তাকে চিতায় পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন। কিন্তু কার্ডেসিস যখন বীরের মতো চিতায় গিয়ে বসলেন, তখন তাকেও ক্ষমা করে দিলেন এবং তার সঙ্গে সম্মান ও মর্যাদার আচরণ করলেন। ছয়. কুরআন মাজিদ যুলকারনাইনের যে-উক্তি উদ্ধৃত করেছে তিনি মুমিনও ছিলেন এবং ন্যায়বিচারক ও সৎকর্মপরায়ণ ছিলেন। 2 5 0 KY UE UG 4 SG SL Id pb ip Uf I 5320) 7 Up in EIR oi tre Hh Bo aby OF (ET “সে বললো ‘যে-কেউ সীমা লঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দেবো, তারপর সে তার প্রতিপালকের কাছে প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। তবে যে ঈমান আনে এবং সৎকাজ করে তার জন্য প্রতিদানস্বরূপ আছে কল্যাণ এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলবো ।' [সুর কাহ্ফ : আয়াত ৮৭-৮৮] সামঞ্জস্যবিধান : তাওরাতে বর্ণিত জেরুজালেম-সম্পর্কিত খোরাসের ফরমান, দারার অঙ্কিত শিলালিপি এবং তার ঘোষণাসমূহ__যা তাওরাতে উল্লেখ করা হয়েছে _আবেস্তার সাক্ষ্য এবং ইতিহাসের বর্ণনা_এই দলিল-প্রমাণ অবশ্যস্বীকার্যরূপে প্রমাণ করে যে, খোরাস ও দ্বারা মুসলমান ছিলেন এবং ওই যুগের সত্য ধর্মের অনুসারী ছিলেন। বরং ওই সত্য ধর্মের প্রচার ছিলেন। তারা ইবরাহিম যারদাশতের অনুসারী, এক আল্লাহ তাআলার ইবাদতকারী এবং আখেরাতে বিশ্বাসী ছিলেন। তাদের ধর্ম বনি ইসরাইলের নবীদের শিক্ষার একটি শাখার মর্যাদা রাখতো। দারার মৃত্যুর কিছুকাল পরেই তা পরিবর্তিত ও বিকৃত হয়ে গিয়েছিলো । সাত. কুরআন বলছে, যুলকারনাইন পূর্বাঞ্চলে দ্বিতীয় অভিযান পরিচালনা পৌছলেন। ওখানে একটি যাযাবর সম্প্রদায় দেখতে পেলেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।