বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

পশ্চিমদিকেই সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছেন। তখন তাকে লিডিয়া (এশিয়া মাইনর)-এর রাজা কার্ডেসিসের বিশ্বাসঘাতকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লিডিয়ায় অভিযান পরিচালনা করতে হয়েছিলো । লিডিয়া (এশিয়া মাইনর) ইরানের পশ্চিমদিকে অবস্থিত ছিলো। আর লিডিয়ার রাজধানী সার্ডিস ছিলো এশিয়া মাইনরের পশ্চিমাঞ্চলের সর্বশেষ সীমান্তবতী এলাকায় । হিরোডোটাসের বক্তব্য অনুযায়ী এই অভিযানটি ছিলো অলৌকিক ধরনের; খোরাস পশ্চিম দিকে জয় করতে করতে চৌদ্দ দিনের মধ্যে এশিয়া মাইনরের শেষ প্রান্তে গিয়ে পৌছেছিলেন এবং সার্ডিসের মতো শক্তিশালী ও দুৰ্ভেদ্য শহরকে জয় করেছিলেন। তখন তার সামনে সমুদ্র ছাড়া কিছুই ছিলো না। এটি ছিলো স্মার্নার কাছে ইজিয়ান সাগরের এক তীর, যেখানে বহু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ থাকার ফলে তা ঝিলে পরিণত হয়েছিলো। এখানকার পানি সবসময় ঘোলা থাকে । সন্ধ্যাকালে সূর্য যখন অন্তমিত হয়, মনে হয় ঘোলা পানির জলাশয়ে সূর্য অস্তমিত হচ্ছে। ar ph 0 OH Wi) ‘তখন সে সূর্যকে এক পঙ্ধিল জলাশয়ে অস্ত যেতে দেখলো ৷' পাচ. কুরআন বলছে, আল্লাহ তাআলা যুলকারনাইকে ওখানকার সম্প্রদায়ের ব্যাপারে স্বাধীন ক্ষমতা দিয়েছিলেন। তিনি যেমন ইচ্ছা তাদের সঙ্গে আচরণ করতে পারেন। তাদের বিদ্রোহের পরিণতি হিসেবে তাদেরকে শাস্তিও দিতে পারেন, অথবা, ইচ্ছা হলে তাদের প্রতি সদ্ব্যবহার করে ক্ষমাও করে দিতে পারেন। Eo gd LS Uy Old AALS UD WG us 3) “এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখলো।’ আমি বলেছিলাম, ‘হে যুলকারনাইন, তুমি এদেরকে শাস্তি দিতে পারো অথবা এদের বিষয়টি সদয়ভাবে গ্রহণ করতে পারো” (সুরা কাহ্‌ফ : আয়াত ৮৬] সামঞ্জস্যবিধান : ইতিহাসের সাক্ষ্য-প্রমাণ এবং গ্রিক ইতিহাসবেত্তা হিরোডোটাস ও জেনোফোনের (Xen০ph০৷) এতিহাসিক বক্তব্যসমূহ থেকে প্রমাণিত হয়েছে যে, খোরাস (কায়খসরু/কায়আরশ) লিডিয়া জয় করে অন্যান্য বাদশাহর মতো ওই এলাকা কিছু ধ্বংস করেন নি; বরং ন্যায়পরায়ণ ও ন্যায়কর্মশীল বাদশাহর মতো ব্যাপক ক্ষমার নির্দেশ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।