তাওরাত বলছে যে, হযরত দানিয়াল আ.-এর কাশফের মধ্যে ইরানের একজন বাদশাহকে দুই শিঙবিশিষ্ট ভেড়ার আকৃতিতে দেখা যাচ্ছিলো। হযরত জিবরাইল আ. দুই শিঙবিশিষ্ট (যুলকারনাইন) ভেড়ার ব্যাখ্যা দিয়েছিলেন যে, এর দ্বারা সেই বাদশাহ উদ্দেশ্য যিনি পারস ও মেডিয়া এই দুটি রাজ্যের অধিপতি হবেন। আর নবী হযরত ইয়াসা'’ইয়াহ আ.- এর ভবিষ্যদ্বাণী এবং ইতিহাস উভয়ই এ-ব্যাপারে একমত যে, ইরানের এই বাদশাহ ছিলেন খোরাস, যিনি পারস্য ও মেডিয়া রাজ্যকে একত্র করে সাম্রাজ্যের রূপ দিয়েছেন। তার প্রতি ইহুদিদের আগ্রহ ও অনুরাগের কারণ এটাই ছিলো যে, তাদের নবীগণের (আলাইহিমুস সালাম) ভবিষ্যদ্বাণী অনুসারে এই বাদশাহ ছিলেন তাদের মুক্তিদাতা। ফলে ইহুদিদের প্রদত্ত উপাধি ‘যুলকারনাইন’ ইরাকের রাজবংশে এতটাই বিখ্যাত ও প্রিয় হয়ে উঠেছিলো তার বাদশাহ খোরসের মৃত্যুর পর তার প্রতিকৃতি নির্মাণ করেছিলো। তাতে ইতিহাসের স্মৃতিচিহ্নস্বরূপ হযরত দানিয়াল আ.-এর স্বপুকে খোদাই করে প্রদর্শন করেছে। আর নবী হযরত ইয়াসা'ইয়ার আ.-এর সহিফার এক জায়গায় খোরাসকে ‘উকাব' (ঈগল পাখি) নামেও আখ্যায়িত করা হয়েছে। “আমি খোদা, আমার মতো কেউই নেই । শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় অবস্থা, প্রচীনকালের কথাসমূহ যা এখনো পূর্ণ হয় নি, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি আমার কল্যাণ অব্যাহত থাকবে এবং আমি আমার যাবতীয় ইচ্ছা পূরণ করবো। উকাবকে (ঈগল) আমি পূর্বদিক থেকে নিয়ে আসবো সে-ব্যক্তি আমার ইচ্ছা সম্পন্ন করবে "২২৬ ইসতাখার শহরের কাছে খোরাসের যে-প্রস্তরনির্মিত প্রতিকৃতিটি আবিষ্কৃত হয়েছে তাকে একটি সামষ্টিক চিন্তার রূপ দিয়ে নির্মাণ করা হয়েছে : তার মাথার উভয় পাশে শিঙ আছে এবং মস্তকের ওপর একটি ঈগল পাখি আছে। খোরাস ব্যতীত পৃথিবীর অন্যকোনো বাদশাহ সম্পর্কে এ- ধরনের চিন্তা করা হয় নি। এ থেকে প্রমাণিত হয় যে, ইহুদিদের মুক্তিদাতা, আল্লাহ তাআলার মসিহ ও আল্লাহর রাখালের প্রতি ইহুদিদের আন্তরিক অনুরাগ ছিলো। এই আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওতের সত্যতার মাপকাঠি সাব্যস্ত করেছে। ২২৬ ৪৬তম অধ্যায়, আয়াত ৯-১১ ৷ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।