এক নতুন রূপ পরিগ্রহ করলো এবং পৌত্তলিক ধর্মের নামেই আখ্যায়িত হতে লাগলো । ইরানিদের (পারসিকগণের) বর্ণনা এই যে, আলেকজান্ডার যখন ইসতাখার শহরের ওপর আক্রমণ করলেন, তিনি শহরে আগুন লাগিয়ে দিলেন এবং যাবদাশতের পুস্তিকা আবেস্তা পুড়ে ছাই হয়ে গেলো। তাওরাতের সঙ্গে যে-আচরণ করেছিলেন, আলেকজান্ডার আবেস্তার সঙ্গে ঠিক একইরকম আচরণ করলেন। এভাবে এই ইহুদি ধর্ম ও যারদাশত- প্রবর্তিত ধর্মের পবিত্র গ্রন্থ পৃথিবী থেকে বিলীন হয়ে গেলো । তারপর প্রায় পাচশো বছর পর ইরানের তৃতীয় এতিহাসিক যুগে সাসানি রাজবংশের প্রতিষ্ঠাতা আরদাশির বিন বাবাক বিন সাসান (প্রথম আদরাশির) নতুনভাবে আবেস্তা সংকলন করালেন। সুতরাং জানা বিষয় যে, এটি আর আসল আবেস্তা থাকলো না; তাতে ইরানের প্রাচীন পৌত্তলিক ধর্ম, গ্রিক ধর্ম ও যারদাশত-প্রবর্তিত ধর্ম মিশ্রিত হয়ে একটি পাচমিশালি তৈরি হয়। এতে প্রাচীন পৌত্তলিক ধর্ম থেকে বেশির ভাগ বিশ্বাস ও কার্য গৃহীত হতে দেখা যায়। তারপরও যারদাশতের এই পুস্ত কের ক্রটিপূর্ণ ও বিকৃত যে-অংশটি আজ পারসিকদের কাছে আছে, তাতে কোনো কোনো জায়গায় এখনো সত্য ধর্মের আলো চোখে পড়ে। এর থেকে কিছু বক্তব্য আমরা আসহাবুল রাস্্সের ঘটনা উদ্ধৃত করেছি। খুলাফায়ে রাশেদিনের যুগে মুসলমানগণ ইরান জয় করলে এই ইবরাহিম যারদাশত-প্রবর্তিত সত্য ধর্ম ত্যাগ করে প্রাচীন পৌত্তলিক ধর্মে ফিরে গিয়েছিলো । তাদের মধ্যে একজন নবী ও একটি কিতাবের কল্পনা ছাড়া যারদাশত-প্রবর্তিত ধর্মের আর কোনো বিষয়ই অবশিষ্ট ছিলো না। এ- করেছে। ফলে প্রথম যুগের আরব ইতিহাসবেত্তাগণ বুঝেছিলেন যে, যারদাশত-প্রবর্তিত ধর্ম ও পৌত্তলিক ধর্ম এক বস্তুর দুটি নাম । তা সত্বেও পূর্বব্তীযুগের কতিপয় সত্যানুসন্ধানী ও জীবনচরিত-রচয়িতা এতটুকু সন্ধান দিতে পেরেছিলেন যে, ইরানে দুটি ধর্ম একটির পর আরেকটি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।