ও পুণ্যের মালিক ও পরিচালনাকারী । আর দ্বিতীয় শক্তি হলো খারাপ ও অমঙ্গলের দেবতা; তার দ্বারা কেবল মন্দ কাজ ও অকল্যণই সাধিত হয়। অর্থাৎ, কল্যাণের সৃষ্টা একটি ভিন্ন শক্তি আর অকল্যাণের সৃষ্টা আরেকটি ভিন্ন শক্তি । গোটা জগতের ওপর এই দুটি শক্তিরই একচ্ছত্র রাজত্ব । এ-দুটি শক্তির সংঘাতের ফলেই জগতের শৃঙ্খলায় কল্যাণ ও অকল্যাণের প্রাবল্য হয়ে থাকে। তারা ভালো ও কল্যাণকে আলো এবং মন্দ ও অকল্যাণকে অন্ধকার মনে করে থাকে; ফলে অগ্নিকে আলোর উৎস সাব্যস্ত করে ইয়াযদান (কল্যাণের দেবতা)-এর নৈকট্য লাভ করার জন্য তাকে পূজার যোগ্য মনে করা হয়েছে এবং অগ্নুপূজাকে ধর্মের শ্ৰেষ্ঠতম অংশ বানিয়ে নেয়া হয়েছে। পারস্য ও মেডিয়া অর্থাৎ ইরানের এটাই ছিলো প্রাচীন ধর্ম। এই ধর্মের অনুসারীবৃন্দকে মুগুশ বা অগ্ন্পূজক বলা হয়। ইরান ও জরথুস্ত **২ কিন্তু খ্রিস্টপূর্ব প্রায় ৫৮৩ সাল থেকে ৫৫০ সালের মধ্যে ইরানের উত্তর- পশ্চিমে-_অর্থাৎ ককেশাস ও আজারবাইযানের যে-অঞ্চল আরাস (১, Aras) নামে প্রসিদ্ধ_আল্লাহর পক্ষ থেকে ইলহামপ্রাপ্ত একজন ব্যক্তিত্বের আবির্ভাব ঘটলো । ইনি হলেন ইবরাহিম যারদাশত বা জরথুস্তর তিনি ইরানের অগ্ন্পূজকদের মধ্যে আল্লাহর ধর্মের ঘোষণা করলেন এবং সত্যপথ প্রদর্শন, দাওয়াত ও তাবলিগের দায়িত্ পালন করলেন। তিনি বললেন যে, বিশ্বজগতে ভালো ও মন্দের দেবতাসমূহের কল্পনা মিথ্যা । কারো কোনো অংশীদারত্ব ছাড়া সমগ্র জগতের ওপর একমাত্র এক সত্তাই মালিক ও পরিচালনাকারী । তিনি এক এবং তার কোনো প্রতিদ্বন্দী নেই; তিনি সর্বশক্তিমান ও পরমসহিষ্ণু; তিনি আলোকময় ও পবিত্র । তিনি হলেন আহ্ুরমুযদাহর পবিত্র সত্তা। তিনি গোটা বিশ্বজগতের সৃষ্টা। তোমরা যাকে কল্যাণের দেবতা ভাবছো তা দেবতা নয়; বরং আহুরমুযদাহর সৃষ্ট বস্তু আহুরমুযদাহর নির্দেশে কল্যাণকর কাৰ্যসমূহ সম্পন্নকারী ‘আমাক ইসপান্দ' একজন ফেরেশতা । আর ২২২ বিভিন্ন ভাষায় জরথুস্তের নাম : ফারসি__৩ ১১) বা ২১১১১; আরবি__৩১;) ! ইংরেজি__ Zarathustra বা Zoroaster i www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।