এখন এরই সঙ্গে খোরাসের স্থলবর্তী রাজা প্রথম দারা*** ইহুদিদের আবেদনের প্রেক্ষিতে যে-আদেশপত্র প্রদান করেছিলেন তা দেখুন। এই আবেদনে ইহুদিরা কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছিলো যে, তারা বাইতুল মুকাদ্দাসের পুননির্মাণে বাধা সৃষ্টি করছে। দারা তার আদেশপত্রে লিখেছেন “নদীতীরের সুবাদার তান্তি ও শাতারবুযি এবং তাদের সঙ্গী আফারেস্কি-_যারা নদীর তীরে রয়েছে _তোমরা সবাই ওখান থেকে দূর হয়ে যাও। তোমরা আল্লাহর ঘরের নির্মাণে হস্তক্ষেপ করো না। ইহুদিদের যারা কার্যনির্বাহী তারা এবং তাদের বড় বড় ব্যক্তিরা আল্লাহ্র ঘরকে তার স্থানে নির্মাণ করবে। ... ... তারপর সেই আল্লাহ__যিনি তার নামকে ওখানে রেখেছেন__যেসব বাদশাহ ও লোক আমার আদেশ হাত বাড়াবে, তাদেরকে ধ্বংস করুন । আমি দারা আদেশ করছি, এই কাজ অতিসত্ব্র বাস্তবায়িত করা হোক ।”**৭ দারা এই নির্দেশপত্রে উচ্চাশার সঙ্গে প্রকাশ করছেন যে, বাইতুল মুকাদ্দাস নিঃসন্দেহে আল্লাহর ঘর । তা ছাড়া তিনি অভিশাপ দিচ্ছেন যে, বাদশাহ হোক আর সাধারণ মানুষ হোক__যে-কেউ আল্লাহর ঘরের অনিষ্ট করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিন। তাওরাত থেকে এসব স্পষ্ট ও পরিষ্কার সাক্ষ্য-প্রমাণের পর__যা খোরাসের মুসলমান হওয়ার বিষয়টি প্রকাশ করছে__এখন কয়েকটি এতিহাসিক প্রমাণও উল্লেখ্য । দারা তার রাজত্বকালে একটি অতি গুরুত্বপূর্ণ এতিহাসিক কাজ করেছিলেন। তিনি পর্বতের কঠিন ও দৃঢ় শিলার ওপর লিপি অঙ্কন করে *:১ খোরাসের রাজত্ব ৫৩০ খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়। এরপর রাজসিংহাসনে আরোহণ করেন তাঁর পুত্র (প্রথম কাম্বুজিহর নাতি) দ্বিতীয় কান্বুজিহ (ইংরেজি_-(এ০y5৪5 [| ; আরবি 5: ফারসি ৪১১ 45? 5) | দ্বিতীয় কাম্বুজিহ খ্রিস্টপূর্ব ৫২২ সাল পৰ্যন্ত রাজত্্ করেন। তার ছোটো ভাই, খোরাসের দ্বিতীয় পুত্র, বারদিয়া প্রথম দিকে রাজ্য পরিচালনায় ভাইয়ের সঙ্গে থাকলেও খ্রিস্টপূর্ব ৫২২ সালে অগ্ন্ূপূজকদের গোমাতার সহায়তায় ভাইয়ের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নেন। বারদিয়া কয়েকমাস রাজত্ব করেন। এরপর প্রথম দারা তাকে অপসারিত করেন। প্রথম দারার রাজত্বকাল ছিলো খ্রিস্টপূর্ব ৫২২ সাল থেকে ৪৮৬ পর্যন্ত, মোট ৩৬ বছর । *? আযরার (উযায়ের আ.) কিতাব : ষষ্ঠ অধ্যায় । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।