বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

“আর আমি লুকমানকে জ্ঞান দান করেছিলাম”__কাতাদা রা. বলেন, অর্থাৎ, ফিহক ও ইসলাম (-এর জ্ঞান) দান করেছিলেন। তিনি নবী ছিলেন না; তাঁর প্রতি ওহি প্রেরণ করা হয় নি। একই রকম অভিমত প্রমাণিত হয়েছে প্রাচীনকালের একাধিক আলেম থেকে, তাদের মধ্যে রয়েছেন মুজাহিদ রহ., সাঈদ বিন মুসাইয়িব রা. ও আবদুল্লাহ বিন আব্বাস রা. প্রমুখ ৷" তাফসিরের কয়েকটি তথ্য এক. হযরত লুকমান হাকিম তার পুত্রকে প্রথম যে-গুরুত্বপূর্ণ উপদেশটি দিয়েছেন তা হলো আল্লাহ তাআলার সঙ্গে শিরক সাব্যস্ত করা থেকে বিরত থাকা এবং আল্লাহর একত্বকে আকড়ে থাকা । কারণ, সত্যধর্মে তাওহিদই একমাত্র সত্য ও বাস্তব যা একত্ববাদী ব্যক্তিকে মুশরিক থেকে আলাদা করে দেয়। আর শিরক এমনই পাপের কাজ যা কখনো কোনো অবস্থাতেই ক্ষমার যোগ্য নয়। কিন্তু কেউ যদি তা থেকে তওবা করে নেয় তবে ক্ষমা পেতে পারে । যেমন : আল্লাহ তাআলা বলেন_ 1 ay Bd Ay LS LS US 05 GAN wt BLS SHG I ty Lbs Ul sl “নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করেন না; তা ছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন; আর যে-কেউ আল্লাহর সঙ্গে শরিক করে সে মহাপাপ করে ।” [সুরা নিসা : আয়াত ৪৮] দুই, হযরত লুকমান হাকিম শিরককে ‘ভয়াবহ জুলুম’ বলেছেন। এ-সম্পর্কে সহিহ বুখারিতে একটি হাদিস আছে। যখন এই আয়াতটি নাযিল হয়_ OG oh od odd Df oils YE ki 25 cl “যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে নি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারা সৎপথপ্রাপ্ত।” [সুরা আনআম : আয়াত ৮২] "* আল-বিদায় ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ১৪৯ । কাসামূল কুরআন (৮ম) - ২ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।