বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

এই সত্যটি একটু পরেই স্পষ্ট হয়ে যাবে যে, খোরাসের যুগে ইয়াজুজ- মাজুজ সম্প্রদায়গুলোর মধ্যে সাইথিয়ান সম্প্রদায়ও ছিলো, যারা নিকটবর্তী জনপতে আক্রমণ চালিয়ে লুণ্ঠন ও লুটতরাজ করতো । বাবেল বিজয় গোরাশ বা খোরাসের বিজয়সমূহ এক বিশাল বিস্তৃত ভূভাগ দখল করে নিয়েছিলো। ইরানের দূর পশ্চিমাঞ্চলে উত্তর সাগর*°* থেকে শুরু করে কৃষ্ণসাগরের*' শেষ প্রান্ত পর্যন্ত অধিকার করে নিয়েছিলেন খোরাস; আর এদিকে দূরপ্রাচ্যের মাকরান*** পর্বতমালা পর্যন্ত আর দারা রাজ্যের পরিধির বিবরণকে নির্ভরযোগ্য মেনে নিলে সিন্ধুনদ পর্যন্ত জয় করে নিয়েছিলেন।*** আর উত্তরদিকে তিনি ককেশাস পর্বতমালা পর্যন্ত শাসন করেছিলেন। এরপর তাকে ইরাকের বিখ্যাত ও সভ্যতামণ্ডিত, তবে উৎপীড়ক ও অত্যাচারী রাজ্য বাবেলের প্রতি মনোনিবেশ করতে হলো। এর বিস্তারিত বিবরণ আপনারা ইতিহাসের ভাষাতেই শুনুন । খোরাস থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে বাবেলের শাসকর্ূপে বনুকাদানযার (বুখতেনাস্সার) সিংহাসনে আরোহণ করেন। সে-সময়ের বিশ্বাস অনুসারে তিনি কেবল বাদশাহই ছিলেন না; বরং তাকে বাবেলের প্রতিমাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিমার অবতার এবং দেবতাও মনে করা হতো । ফলে তার এই অধিকার ছিলো যে, যে-রাজ্যকেই তার ইচ্ছা নিজের উৎপীড়ন ও অত্যাচারের শিকারে পরিণত করতেন, ওই রাজ্যের অধিবাসীদেরকে কঠিন ও ভয়াবহ শাস্তিতে ভুগাতেন, তাদেরকে ধ্বংস করে দিতেন বা দাস বানিয়ে পাশবিক অত্যাচার ও নির্যাতন করতেন। ২০৬ )০১)। এ বা Noh 5 : আটলান্টিক মহাসাগরের একটি প্রান্তীয়, ভূভাগীয় সাগর । এটি ইউরোপীয় মহীসোপানের ওপর অবস্থিত। সাগরটির পূর্বে নরওয়ে ও ডেনমার্ক, পশ্চিমে স্কটল্যান্ড ও ইনল্যান্ড এবং দক্ষিণে জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্ৰরাঙ্গ। ২০! কৃষ্ণ সাগর দক্ষিণপূর্ব ইউরোপের একটি সাগর। এটি ইউরোপ, আনাতোলিয়া ও ককেশাস দ্বার বেষ্টিত এবং ভূমধ্যসাগর, ইজিয়ান সাগর ও নানা প্রণালির মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত । কৃষ্ণ সাগরের আয়ত ৪,৩৬,৪০০ বর্গকিলোমিটার । ২” পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তানের দক্ষিণে একটি আধা-মরুভূমি সাগরতীরবর্তী এলাকা । ২» দেখুন : দায়িরাতুল মাআরিফ, পিটার্স বুস্তানি, চতুর্থ খণ্ড, ইরান । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।