বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

পৌছলেন। অর্থাৎ, তার রাজধানী থেকে চৌদ্দশো মাইল পথ অতিক্রম করে পশ্চিমাঞ্চলে গিয়ে স্থির হলেন। ভূগোল বিশেষজ্ঞগণ বলেন, লিডিয়ার রাজধানী সার্ডিস ($i) পশ্চিম সীমান্তের নিকটবর্তী ছিলো। এশিয়া মাইনরের পশ্চিম সীমান্তের অবস্থা হলো এ-রকম : এখানে স্মার্নার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র দীপ বের হয়েছিলো এবং গোটা সীমান্ত অঞ্চল ঝিলের মতো হয়ে গিয়েছিলো । আর ইজিয়ান সাগরের এই তীরের পানি উপসাগরের কারণে অত্যন্ত ঘোলা থাকে এবং সন্ধ্যাকালে সূর্য অস্ত যাওয়ার সময় মনে হয় যে, সূর্য একটি ঘোলা পানির জলাশয়ের মধ্যে অস্তমিত হচ্ছে। ইতিহাসবেত্তাগণ বলেন, খোরাস এশিয়া মাইনরকে বীরের মতো জয় করলেও যুগের অন্যান্য বাদশাহদের মতো বিজিত রাজ্যসমূহে জুলুম ও অত্যাচার চালান নি। সেসব দেশের অধিবাসীদেরকে নির্বাসনেও পাঠান নি। তিনি সা্ডিসের জনসাধারণকে এটাও বুঝতে দেন নি যে, এখানে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে। বিপ্রব তো ঘটেছে, তবে কেবল ব্যক্তিত্বের পরিবর্তন হয়েছে। অর্থাৎ, কার্ডেসিসের জায়গায় খোরাশের মতো ন্যায়পরায়ণ বাদশাহ পাওয়া গেছে। এ-ব্যাপারে হিরোডোটাস লিখেছেন “সাইরাস দ্য গ্রেট (খোরাশ) তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা শত্ৰুসেনা ছাড়া অন্যকোনো মানুষের ওপর হাত উঠাবে না। আর শত্ৰুসেনার মধ্যে যারা তাদের বল্লম নিচু করে ফেলবে তাদেরকে হত্যা করবে না। আর কার্ডেসিস যদি তরবারিও চালান, তারপরও তার কোনো ক্ষতি করবে না।"২০* রাজত্বের ব্যাপারে একজন সৎ ও ন্যায়পরায়ণ বাদশাহর যে-মনোভাব ও বিশ্বাস থাকা উচিত খোরাশের তা-ই ছিলো। গ্রিক ইতিহাসবিদ Ct€5i৭5 তার সম্পর্কে বলেন “তার বিশ্বাস ছিলো এই যে, রাজকোষের ধন-সম্পদ বাদশাহদের আমোদ-প্রমোদ বা সুখ ভোগের জন্য নয়; তা বরং জনসাধারণের আরাম-আয়েশের জন্য ব্যয় করা হবে এবং অধীন লোকেরা তার দ্বারা উপকৃত হবে৷” *"* সাইরাস দ্য গ্রেট : এনসাইক্লোপিডিয়া বরিটানিকা ৷ ২+ সাইরাস দ্য গ্রেট : এনসাইক্লোপিডিয়া ব্লিটানিকা। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।