বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

fF dl OS Sy 3 LS A ul ু! ES) i5b)i oi Fl bl on ED hl YN cS “দারাকে আলেকজান্ডারের পরাজিত করা পর্যন্ত এটা হলো পারস্য সম্রাটদের প্রথম স্তর । মধ্যখানে ছিলো বিচ্ছিন্নতামূলক খণ্ড রাজ্যসমূহের যুগ । তারপর হলো কিসরাদের** যুগ; প্রথম কিসরা ছিলেন আরদাশির বিন বাবাক "২৯৭ খিস্টপূর্ব ৬২২ সালে বাবেল ও নিনাওয়ার রাজ্যগুলো চরম উন্নৃতি ও অগ্রগতির যুগে ছিলো। আর খোরাসের শাসনামলের পূর্বে এই যুগেই ইরান দুটি ভিন্ন ভিন্ন রাজ্যে বিভক্ত ছিলো। উত্তর-পূর্ব অংশকে মেডিয়া (মাহাত)”*” বলা হতো এবং পশ্চিম অংশকে' পারস্য বলা হতো । উভয় অংশেই গোত্রের নেতারা শাসনকাৰ্য পরিচালনা করতো। আর গোত্রভিত্তিক খণ্ড খণ্ড রাজ্যগুলো তাদের অধীন ও অনুগত ছিলো। কিন্তু খিস্টপূর্ব ৬১২ সালে নিনাওয়ার আসিরীয় রাজত্বের বিলুপ্তি ঘটে । তখন মেডিয়া স্বাধীন হয়ে গেলো এবং গোত্রভিত্তিক শাসনের স্থলে ধীরে ধীরে বাদশাহি শাসনের নিশান উড়তে লাগলো । তারপরও বাবেলের বাদশাহ বুখতেনাস্সারের বিপুল প্রতাপের সামনে ইরানের উন্নৃতি ও উৎকর্ষের কোনো সম্ভাবনাই দৃষ্টিগোচর হচ্ছিলো না। তবে এই অবস্থার মধ্যেই খ্রিস্টপূর্ব ৫৫৯ সালে আল্লাহ তাআলা 'আ্াকিমিনিস’ (Achaemenes) বা ‘হাখামানেশি' (৮-৮৮৩) বংশের এক অসাধারণ ব্যক্তিত্বের আবির্ভাব ঘটালেন । তিনি প্রথম দিকে ইলশান নামক একটি ক্ষুদ্র করদ রাজ্যের শাসনকর্তা ছিলেন। কিন্তু ৫৫৯ খিস্টপূর্বাব্দে তার ইনসাফ ও ন্যায়বিচার, সুশাসন ও শৃঙ্খলা রক্ষা, আল্লাহভক্তি এবং প্রজ্ঞা ও জ্ঞান বিস্ময়করভাবে মেডিয়া ও পারস্য উভয় সাম্রাজ্যকে তার করতলগত করে দিলো। উভয় সমাজ্যের গোত্রভিত্তিক রাজ্যগুলোর শাসনকর্তারা স্বেচ্ছায় ও আগ্রহের সঙ্গে তাকে তাদের বাদশাহ স্বীকার করে নিলো। ইনিই সেই ব্যক্তি, ইরানিরা যাকে গোরাশ বা কায়আরশ বলে আর ইহুদিরা বলে খোরাস। *৯৬ পারস্য স্ম্নাটকে কিসরা বলা হয়। »*৭ তাফসিরে ইবনে কাসির বা আল-বিদায়া ওয়ান নিহায়া : দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৩১০ । ™ Median Empire বা 5 padi www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।