বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

৬। নবী হযরত ইয়াসা'ইয়াহ আ.-এর সহিফায় উত্তর দিক থেকে তার আগমনের কথা বলা হয়েছে। বাবেল থেকে উত্তর দিকে অবস্থিত পারস্য ও মেডিয়া থেকেই খোরাস এসেছিলেন। সুতরাং, এই ভবিষ্যদ্বাণীর উদ্দেশ্য তিনিই । ৭। নবী যাকারিয়া আ.-এর ভবিষ্যদ্বাণীতে উৎপন্ন শাখ বলা হয়েছে। এর অর্থ এই যে, তার আবির্ভাব ও আত্মপ্রকাশ বিশেষ অবস্থার প্রেক্ষিতে হবে। সাধারণত, এ-ধরনের ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনটাই হয়ে থাকে, যাদের মাধ্যমে বিশেষ ধরনের কাজ নেয়ার ইচ্ছা থাকে। খোরাস ও এতিহাসিক দলিল-প্রমাণ এই অংশগুলোর ওপর আলোচনা করার পূর্বে এই ঘটনার সঙ্গে সংশিষ্ট কিছু এতিহাসিক সাক্ষ্য-প্রমাণও সামনে রাখা আবশ্যক। ইতিহাসবেত্তাগণ পারস্যের ইতিহাসকে তিনটি যুগে বিভক্ত করেছেন : একটি হলো আলেকজান্ডার দ্য গ্রেটের আক্রমণের পূর্বযুগ; দ্বিতীয়টি বিচ্ছিন্নতাবাদী খণ্ড খণ্ড রাজ্যের যুগ এবং তৃতীয় হলো সাসানি সুলতানদের যুগ । এতিহাসিক বিবেচনায় এটাও মেনে নেয়া হয়েছে যে, এই তিনটি যুগের মধ্যে পারস্যের সম্মান এবং তার উন্নৃতি ও উৎকর্ষের যুগ খোরাসের (সাইরাসের) শাসনকাল থেকে শুরু হয়েছে। আর এই যুগের, খোরাসের শাসনামলের অবস্থাবলি পারস্যের প্রতিদ্বন্থী থরিসের ইতিহাসবেত্তাদের প্রচেষ্টাতেই আলোর মুখ দেখেছে। এই ইতিহাসবেত্তাদের কেউ কেউ খোরাসের সমসাময়িকও ছিলেন। এই বাদশাহকে ইহুদিরা (হিব্রু ভাষায়) খোরাস বলে, গ্রিকরা বলে সাইরাস, পারসিকরা বলে গোরাশ ও কায়আরশ এবং আরববাসীরা বলে কায়খসরু ৷" ** আধুনিক ভাষায় তার নামকরণে ভিন্নতা রয়েছে। যেমন : আরবি__ ৷ 2১5 বা SSL LIS বা =84) 2১3; ফারসি_- 833 493$ বা $2238 বা 2৯১5 5 ৯ উৰ্দু ৯০। 23908 5 ইংরেজি__ Cyrus Il of Persia বা Cyrus the www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।