বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ধ্বংস ও সর্বনাশ চূড়ান্ত করলো। তারা চরম নোরশ্যগ্রস্ত হয়ে বাবেলে দাসত্ব-শৃঙ্খলিত জীবনযাপন করতে বাধ্য হলো ।**২ বনিইসরাইলের ওপর সংঘটিত এসব ঘটনার সংবাদ বনিইসরাইলের নবীগণের মধ্যে হযরত ইয়াসা’ইয়াহ (শা'ইয়া) আ. ও হযরত ইয়ারমিয়াহ আ. ওহি ও ইলহামের সাহায্যে ঘটনা ঘটার আগেই ভবিষ্যদ্বাণীরূপে শুনিয়েছিলেন। কিন্তু সে-সময় বনি ইসরাইল তাদের অন্যায় ও অবাধ্যতামূলক কর্মকাণ্ডে এতটাই মত্ত ও বিহৱল ছিলো যে নবীগণের ভবিষ্যদ্বাণীর একেবারেই পরোয়া করলো না। যখন এসব ভয়ঙ্কর ঘটনা তাদের মাথার ওপর ঘটে যেতে লাগলো, তখন তাদের চোখ খুললো। কিন্তু এমন এক সময় তাদের চোখ খুললো, যখন হাহাকার আর অনুতাপ আর দুঃখ আর অস্থিরতা আর উদ্বেগ তাদের কোনোই কাজে এলো না। আর এমন কোনো উপায়ও ছিলো না যে, তারা ওই আযাব থেকে বাচতে পারে। কিন্তু, এই যাবতীয় হতাশা ও নৈরাশ্যের কঠিন ও ভয়ঙ্কর অন্ধকারের মধ্যেও তাদের জন্য আশার কোনো আলো অবশিষ্ট থাকলে, তা তাদের নবীগণের (আলাইহিমুস সালাম) ভবিষ্যদ্বাণীর ওই অংশটুকুই ছিলো, যাতে নবী হযরত ইয়াসা'ইয়াহ আ. ১৬০ বছর পূর্বে এবং নবী হযরত ইয়ারমিয়াহ ৬০ বছর পূর্বে এই সুসংবাদ প্রদান করেছিলেন যে, বাইতুল মুকাদ্দাস ধ্বংসপ্রাওড হওয়ার সত্তর বছর পর বনি ইসরাইল পুনরায় দাসত্বমুক্ত ও স্বাধীন হয়ে মাতৃভূমিতে ফিরে আসবে এবং আল্লাহ তাআলার এক মাসিহ (মোবারক), এক রাখাল (তত্ত্রাবধায়ক)-_যার নাম হবে খোরাস__বনিইসরাইলের মুক্তি এবং জেরুজালেমের পুনঃপ্রতিষ্ঠার উদ্যোক্তা হবেন। তার হাতেই ইহুদিদের সামাজিক জীবনের নতুন যুগ সূচিত হবে। বুখাতেনাস্সার বাইতুল মুকাদ্দাসের বনিইসরাইলের সবাইকে যখন দাস বানিয়ে বাবেলে নিয়ে গেলো, তখন তাদের মধ্যে বনি ইসরাইলি বংশোদভূত কয়েকজন নবীও ছিলেন। তারা বাবেলে গিয়ে তাদের প্রজ্ঞাময় বাণী ও চারিত্রিক মহত্বের কারণে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠলেন । ফলে *২ 'বাইতুল মুকাদ্দাস ও ইহুদি' শিরোনামে এ-বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়ছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।