শাসনকর্তা, এই প্রসঙ্গে তার কোনো উল্লেখই করা হলো না? অথচ তিনি হযরত ইবরাহিম আ.-এর হাতেই ঈমান গ্রহণ করেছেন, তার আনুগত্য ও বশ্যতা প্রকাশ করে তার সাহায্যকারী প্রমাণিত হয়েছেন। সুতরাং, এ-কথা বলা অন্যায় হবে না যে, কুরআন মাজিদ, সহিহ হাদিসসমূহ, তাওরাত ও ইতিহাসে হযরত ইবরাহিম আ.-এর যুগে প্রমাণ পাওয়া যায় না। এ-ব্যাপারে যেসব বক্তব্য উল্লেখ করা হয়েছে তা যুলকারনাইনের এতিহাসিক মর্যাদা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। পরবর্তীকালের উলামায়ে কেরামের মধ্যে কোনো কোনো আলেম ওই ভ্রান্তিমূলক বক্তব্যকেই অবলম্বন করেছেন যে, আলেকজান্ডার দ্য গ্রেটই কুরআন মাজিদের বর্ণিত যুলকারনাইন ছিলেন। আবার কতিপয় আলেম হয়েছেন। ওই বক্তব্যের সত্যতা বা ভুল হওয়ার প্রতি তারা কোনো মনোযোগ দেন নি। আবার কেউ কেউ প্রমাণ ছাড়াই ইয়ামানের হিময়ারি বাদশাহগণের মধ্য থেকে কোনো একজনকে আমাদের আলোচ্য যুলকারনাইন বলে আখ্যায়িত করেছেন। কিন্তু উপরিউক্ত বক্তব্য থেকে ভিন্ন, মাওলানা আবুল কালাম আজাদ এ- বিষয়ে যে-বিশ্লেষণমূলক সিদ্ধান্ত প্রদান করেছেন, অবশ্যই তা প্ৰণিধানযোগ্য । তার চেয়ে বরং দলিল ও প্রমাণের শক্তির প্রেক্ষিতে এ- কথা মেনে নিতেই হয় যে, তার বিশ্লেষণই সন্দেহাতীতভাবে সঠিক এবং কুরআন মাজিদের বর্ণনাকৃত গুণাবলি ও এতিহাসিক তথ্যাবলির সামঞ্জস্যের প্রেক্ষিতে সবদিক থেকে প্রাধান্য পাওয়ার যোগ্য । কুরআন মাজিদের তাফসিরের ব্যাপারে মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে আমাদের কঠিন মতভেদ আছে, আবার মতের মিলও আছে। কিন্তু এই নির্দিষ্ট বিষয়টিতে তার অভিমত ছিলো পূর্বব্তীকালের উলামায়ে কেরামের সম্পূর্ণ বিপরীত, ফলে তা ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলো। সুতরাং, যথেষ্ট গবেষণা ও বিশ্লেষণ এবং গভীরভাবে চিন্তাভাবনার পর তার বক্তব্যের শুদ্ধতাকে মেনে নিতে হয়। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।