বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

থেকে নিয়ে হযরত মুসা আ. পর্যন্ত প্রলম্বিত বলে সাব্যস্ত করেন। অথচ হযরত মুসা আ.-এর ঘটনাবলির মধ্যে এটা প্রমাণ করা হয়েছে যে, এ- ধরনের যাবতীয় রেওয়ায়েতই সনদবিহীন এবং আহলে কিতাব (ইহুদি ও নাসারা) থেকে সংগৃহীত । মোটকথা, যুলকারনাইনের নাম, তাকে এই উপাধি প্রদানের কারণ এবং তার ব্যক্তিত্বের নির্দিষ্টতা সম্পর্কে পূর্ববর্তীকালের উলামায়ে কেরামের মধ্যে এত বেশি মতভেদপূর্ণ ও দ্বিধাদ্বন্যস্ত বক্তব্য ও উক্তি পাওয়া যায় যে, সেগুলোকে সামনে রেখে যুলকারনাইনের এঁতিহাসিক ব্যক্তিত্বের সন্ধান পাওয়া অসম্ভব ব্যাপার । হাফেয ইবনে হাজার আসকালানি রহ. বলেছেন USA SS AGF 45 gle Joly 3 any any ty NHN 0g ‘এই রেওয়ায়েতগুলোর একটি অন্যটিকে শক্তিশালী করে এবং যুলকারনাইনের যুগের প্রাচীনতাকে (তিনি অতি প্রাচীনকালের লোক) প্রমাণ করে ।' হাফেয ইবনে হাজার আসকালানি রহ.-এর এই উক্তি সত্বেও একটি প্রশ্নের মীমাংসা হয় না : হযরত ইবরাহিম আ. ও তার সমসাময়িক মুশরিক বাদশাহ নমরুদের অবস্থাবলি ও ঘটনাসমূহ কুরআন মাজিদ ছাড়াও জীবনচরিত ও ইতিহাসের গ্রন্থরাশির মাধ্যমেও অত্যন্ত স্পষ্ট হয়ে পড়েছে। বাইবেলও অধিকাংশ অবস্থা ও ঘটনাকে আলোতে নিয়ে এসেছে। তা হলে, যদি যুলকারনাইন হযরত ইবরাহিম আ.-এর সময়কার বিশাল ব্যক্তিত্ব হতেন, তবে এই কয়েকটি সংক্ষিপ্ত ও ছড়ানো- ছিটানো রেওয়ায়েত ছাড়া তার অবস্থাবলি ও ঘটনাসমূহ কেনো সেভাবে এতিহাসিক মর্যাদার সঙ্গে সামনে এলো না? এতে তার ব্যক্তিত্ব তো পরিষ্কারভাবে ও স্পষ্টর্লপে আমাদের দৃষ্টিগোচর হতো। হযরত ইবরাহিম আ.-এর যুগের সঙ্গে সংশ্লিষ্ট এমন একজন মহান ও প্ৰতাপশালী ব্যক্তির উল্লেখ কুরআন মাজিদ কেনো হযরত ইবরাহিম আ.- এর ঘটনার সঙ্গে উল্লেখ করলো না? আর সুরা কাহ্‌ফে এ-দিকে কেনো ইঙ্গিত পর্যন্ত করলো না? এটা কি বিস্ময়কর ব্যাপার নয় যে, কুরআন মাজিদ তো হযরত ইবরাহিম আ.-এর শক্ত মুশরিক বাদশাহর বিরোধিতা এবং সত্য ও মিথ্যার লড়াইয়ের কথা সমারোহের সঙ্গে বর্ণনা করেছে: কিন্তু যিনি পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত গোটা পৃথিবীর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।