বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে হিশাম রহ., কা'ব আল-আহবাব (কা'ব বিন মাতি' আলহিময়ারি) রহ. এবং জাফর বিন হাবিব রহ, বলেন, যুলকারনাইনের নাম ছিলো মুসআব বিন আবদুল্লাহ বা মুসআব হিময়ারি। হাফেয ইবনে হাজার আসকালানি রহ.-এর ঝৌক এই বক্তব্যের প্রতিই । কিন্তু ইবনে আবদুল বার্র বলেন, মুসআব থেকে কাতহান পর্যন্ত হয় চৌদ্দ পুরুষ । আর হযরত ইবরাহিম আ. থেকে ফালাজ পর্যন্ত সাত পুরুষ । অথচ ফালাজ ও কাতহান সম্পর্কে পরস্পর ভাই এবং তারা আবারের পুত্র ।৷"** সুতরাং এই হিসেবে এই ব্যক্তিও হযরত ইবরাহিম আ.-এর সময়সাময়িক হতে পারেন না। আর জাফর বিন হাবিব রহ.-এর দ্বিতীয় রেওয়ায়েত এই যে, মুনযির বিন আবুল কায়সই (হেবরাহ্র বাদশাহই) হলেন যুলকারনাইন ১” কিন্তু এই বাদশাহ হযরত সুলাইমান আ.-এর পরে জন্মঘহণ করেছেন। আর মুদানি ‘কিতাবুল আনসাব’-এ যুলকারনাইনের নাম বলেছেন, হিমইয়াসা' (আবুস সব) বিন আমর বিন আরব বিন যায়দ বিন কাহলান বিন সাবা বিন কাতহান, অথবা, ইবনে ইয়াশজাব বিন ইয়ারাব বিন কাতহান। সাবা বংশে যদিও এই নামের বাদশাহ অবশ্যই অতীত হয়েছেন, কিত্ত হিময়ারি (সাবা) বাদশাহগণের প্রথম স্তরের ইতিহাস খ্রিস্টপূর্ব ১২০০ সালে উর্ধ্বে যায় না। অথচ ইবরাহিম আ.-এর সমসাময়িক ব্যক্তি খ্রিস্টপূর্ব ২২০০ সালের হওয়া উচিত। আর ইবনে হিশাম তার রচিত সিরাতগ্রস্থে এই রেওয়ায়েতটি উদ্ধৃত করেছেন যে, যুলকারনাইনের নাম ছিলো মারযুবান বিন মারদুবিয়্যাহ। রেওয়ায়েতের কারণে উনাকেই প্রথম ইসকানদার/সিকানদার বলা হয়। কিন্তু এতিহাসিক বিবেচনায় এই নামটি অপরিচিত; ইতিহাসের গ্রন্থাবলিতে এই নামের কোনো বাদশাহর উল্লেখ পাওয়া যায় না। আরব বংশোডভূত এবং মারযুবান ও মারদুবিয়্যাহ আরবি নাম নয়, অনারব "*' কিতাবুল যুআব্বার। আল-বিদায়া ওয়ান নিহায়া, ষষ্ঠ খণ্ড। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।