গিয়ে সামনে থেকেই সূর্যের উদয় দেখা যেতো । দ্বিতীয় অভিযানে তিনি সূর্য অস্তমিত হওয়ার স্থান পর্যন্ত পৌছেন। অর্থাৎ, ওই দিগন্ত পর্যন্ত পৌছলেন যেখানে ভূভাগের সমাপ্তি ঘটেছে এবং সমূদ্রের অংশ সামনে চলে এসেছে । ফলে সূযাস্তের সময় মনে হতো, যেনো সূর্য ঘোলা পানির জলাশয়ে ডুবে যাচ্ছে। আর তৃতীয় অভিযানটি একটি ভ্রমণের সঙ্গে সম্পর্কিত; এই ভ্রমণে যুলকারনাইনের সঙ্গে একটি সম্প্রদায়ের সাক্ষাৎ ঘটে, যারা তার ভাষা বুঝতো না। তারা ইয়াজুজ-মাজুজের লুণ্ঠন সম্পর্কে তার কাছে অভিযোগ পেশ করে। তিনি তাদের অনুরোধে দুই পর্বতের মধ্যবতী স্থানে লোহা ও তামা গলিয়ে একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করেন। এভাবে তিনি লুণ্ঠনকারী ইয়াজুজ-মাজুজের কবল থেকে ওই সম্প্রদায়কে সুরক্ষিত করেন। কিন্তু পূর্বব্তীকালের উলামায়ে কেরাম এই সিদ্ধান্ত দিতে অপারগ থেকেছেন যে, যে-ব্যক্তিকে তারা যুলকারনাইন বলছেন, তিনি কি সত্যিই কুরআন মাজিদে বর্ণিত বিস্তারিত বিবরণের সঙ্গে ওই তিনটি অভিযান পরিচালনা করেছিলেন? তারা তো এই মীমাংসাও করতে পারেন নি যে, তার প্রকৃত নাম কী। তার রাজধানী কোথায় ছিলো এবং কেনো তাকে যুলকারনাইন বলা হলো। মোটকথা, পূর্ববর্তীকালের উলামায়ে কেরামের (রহিমাহুমুল্লাহ) পক্ষ থেকে এই প্রশ্নগুলোর জবাবে এত বেশি বিরোধপূর্ণ ও সংশয়গ্রস্ত বক্তব্য পাওয়া যায় যে, কুরআন মাজিদের বর্ণিত গুণাবলি ও আলামতসমূহের প্রেক্ষিতে ওইসব বক্তব্য দ্বারা প্রাচীনকালের কোনো বাদশাহর ব্যক্তিত্ব নির্দিষ্টকরণ অসম্ভব হয়ে পড়ে, এবং বিষয়টি তার নিজের জায়গাতেই অস্পষ্ট থেকে যায়। কারণ, যুলকারনাইনের নাম সম্পর্কে যুবায়ের বিন বান্ধার ও ইবনে মারদুইয়্যাহ (আবদুল্লাহ বিন আব্বাস রা.-কে উদ্ধৃত করে) বলছেন যে, তার নাম ছিলো আবদুল্লাহ বিন দাহ্হাক বিন মা’দ বিন আদনান । কিন্তু এ-ব্যাপারে হাফেয ইবনে হাজার আসকালানি রহ. বলেন, এই রেওয়ায়েতটি খুবই দুর্বল' কেননা, এই অবস্থায় তিনি হযরত ইবরাহিম আ.-এর সমসাময়িক হতে পারেন না। কেননা, হযরত ইবরাহিম আ. ও আদনানের মধ্যে চল্লিশ পুরুষের ব্যবধান ৷” ১১ ফাতহুল বারি, ষষ্ঠ খণ্ড। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।