ইমাম রাযি সেকান্দার মাকদুনি বা আলেকজান্ডার গ্রেটকে যুলকারনাইন আখ্যা দিয়েছেন; কিন্তু তিনি স্বীকার করেছেন UU y bbs) aw UV 3 VHS LSD UN LS SAYS uv Ss NW USI p32 3 0p Hl (কুরআনে উল্লেখিত) যুলকারনাইন ছিলেন নবী । আর ইসকানদার ছিলেন কাফের । তীর শিক্ষক ছিলেন এ্যারিস্টটল; ইসকানদার তার নির্দেশ মেনে চলতেন। আর সন্দেহাতীতভাবে এ্যারিস্টটল ছিলেন কাফের ।** হাফেয ইবনে হাজার রহ. বলেন, এই ভ্রান্তির কারণ হলো, কুরআনে উল্লেখিত যুলকারনাইন ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি । তা ছাড়া তিনি বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন। আর অন্যদিকে, ইসকানদার ইউনানিও (আলেকজান্ডার দ্য গ্রেটও) ছিলেন দিগ্বিজয়ী ও বিশাল সাম্াজ্যের শাসনকর্তা । ফলে তাকেও যুলকারনাইন বলা হতে লাগলো । অথবা, তিনি রোম ও পারস্য এই দুটি সাম্রাজ্যের সম্রাট ছিলেন, কাজেই তাকে যুলকারনাইন বলা হতো । ইবনে হাজার রহ. অন্য জায়গায় লিখেছেন, সবার আগে মুহাম্মদ বিন বলেছেন। যেহেতু তার সিরাতগ্রন্থ ছিলো অত্যন্ত বিখ্যাত ও জনপ্রিয়, তাই যুলকারনাইনের এই নামটিও প্রসিদ্ধ হয়ে পড়েছিলো। আল্লামা ইবনে কাসির রহ.-এর ধারণা এই, যেহেতু ইসহাক বিন বিশ্র রহ. থেকে বর্ণিত রেওয়ায়েতে কুরআন মাজিদে বর্ণিত যুলকারনাইনের নামও সিকান্দার বলা হয়েছে, তাই অজ্ঞতাবশত মানুষ মনে করেছে, সিকান্দার মাকদুনিই (আলেকজাড্ডার দ্য গ্রেটই) যুলকারনাইন। মোটকথা, হাফেযে হাদিস শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ., ইবনে প্রমুখ সত্যানুসন্ধানী আলেম উল্লিখিত ভ্রান্তিকে সম্পূর্ণরূপে খণ্ডন করেছেন। প্রকৃত সত্যও এই যে, কুরআন মাজিদ যুলকারনাইনের যে-মহৎ গুণাবলির কথা উল্লেখ করেছে, সে দিকে লক্ষ করলে একজন মূর্তিপূজক, *১১ তাফসিরে কাবির, সুরা কাহ্ফ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।