তিনি প্রথম যুলকারনাইন থেকে এক দীর্ঘকাল পর জন্মঘহণ করেছেন। হযরত ইসা আ.-এর জন্মের প্রায় তিনশো বছর পূর্বে তিনি গত হয়েছেন। দার্শনিক এ্যারিস্টটল তার মন্ত্রী ছিলেন।*** তিনিই (আলেকজান্ডারই সেই সম্রাট যিনি) দারা বিন দারাকে হত্যা করেছিলেন, পারস্যের রাজাদেরকে অপদস্থ করেছিলেন, তাদের ভূমিকে পদদলিত করেছিলেন ।*** আমরা এ-ব্যাপারে সতর্ক করেছি এ-কারণে যে, অনেক মানুষ বিশ্বাস করেন যে, তারা দুজন (প্রথম ও দ্বিতীয় যুলকারনাইন) একই ব্যক্তি ।*** আর কুরআনে যার (যে-যুলকারনাইনের) কথা উল্লেখ করা হয়েছে তিনি হলেন ওই ব্যক্তি (আলেকজান্ডার), যার মন্ত্রী ছিলেন এ্যারিস্টটল। এই বিশ্বাসের ফলে ভয়ঙ্কর প্রমাদ এবং খুব বেশি দীর্ঘস্থায়ী অশান্তির সৃষ্টি হয়। কারণ প্রথমজন (প্রথম যুলকারনাইন বা ইসকানদার) ছিলেন মুমিন ও সৎ বান্দা, ন্যায়পরায়ণ বাদশাহ, তার মন্ত্রী ছিলেন খিযির আ. ৷ আর ইনি (খিযির আ.) ছিলেন নবী; ইতোপূর্বে আমরা তা প্রমাণিত করেছি। আর দ্বিতীয়জন (দ্বিতীয় যুলকারনাইন বা ইসকানদার) ছিলেন মুশরিক (মূর্তিপূজক), তার মন্ত্রী ছিলেন দার্শনিক (এ্যারিস্টটল); তাদের দুইজনের মধ্যে সময়ের ব্যবধান দুই হাজার বছরেরও বেশি। সুতরাং কোথায় এই ইসকানদার (ম্যাসেডোনিয়ান ও মিসরি)**” আর কোথায় ওই ইসকানদার (আরবি ও সামি)***? তারা কখনো সমকক্ষ হতে পারেন না; যারা নির্বোধ, বাস্তব ব্যাপার সম্পর্কে কোনোই ধারণা রাখে না, তাদের কাছেই কেবল তারা দুজন অস্পষ্ট ও একই রকম হতে পারেন।”** *৫৫ এ্যবরিস্টটল মহামতি আলেকজান্ডারের কেবল মস্ত্রীই ছিলেন না, তার প্রধান শিক্ষকও || এ-কারণে ইরানে আলেকজান্ডারকে দ্য গ্রেটকে “অভিশপ্ত আলেকজান্ডার' বলা হয়। *২ অথচ তারা একই ব্যক্তি নন। কারণ, দুই যুলকারনাইনের সময়কাল ও বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। আর কুরআনে উল্লেখ করা হয়েছে প্রথম যুলকারনাইনের কথা, দ্বিতীয় যুলকারনাইন বা আলেকজান্ডার দ্য গ্রেটের কথা নয়। দিগ্বিজয়ী ছিলেন বলে আলেকজান্ডার দ্য গ্রেটকেও যুলকারনাইন বা দুই শিংয়ের অধিকারী বলা হতো। *৮ বা দ্বিতীয় যুলকারনাইন *» বর প্রথম যুলকারনাইন। *** আল-বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ১০৫-১০৬ ৷ ১৫৬ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।