EN ENE EE: মুৱকাারলাইন ও ১৩৬ amen ইহুদিরা বললো, যুলকারনাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাঁর ব্যাপারে কোনো সংবাদ আমার কাছে পৌছে নি। তারা এই কথা শুনে আনন্দিত ও গর্বিত চিত্তে বেরিয়ে গেলো। তারা তাদের বাড়ির দরজা পর্যন্ত পৌছতে পারে নি, তার জিবারইল আ. এই আয়াতগুলো নিয়ে নাযিল হলেন: 40, 8 8) $3 ৯ বলো, আমি তোমাদের কাছে তার বিষয় বর্ণনা করবো ।'৪* ইহুদিদের এই সরাসরি প্রশ্ন সম্পর্কে মুহাদ্দিসসণ বলেন, এখানে বর্ণনাকারী সংক্ষেপ করে ফেলেছেন। সঠিক বিবরণ এই যে, প্রশ্নগুলো নির্বাচন করেছিলো ইহুদিরাই; কিন্তু কুরাইশদের মুখ দিয়ে উচ্চারণ করানো হয়েছে । প্রশ্নের মধ্যে তাওরাত শব্দ দেখে সম্ভবত পরবর্তী স্তরের কোনো বর্ণনাকারী তার অনুমানে এগুলোকে সরাসরি ইহুদিদের পক্ষ থেকে মনে করে নিয়েছেন। মোটকথা, এই রেওয়ায়েতের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে : ১. যুলকারনাইন সম্পর্কিত প্রশ্নটি যদিও কুরাইশদের মুখে করা হয়েছে, কিন্তু প্রশ্নগুলো মূলত ছিলো ইহুদিদের পক্ষ থেকে। ২. এই প্রশ্ন ছিলো এমন এক ব্যক্তি সম্পর্কে, তাওরাতের একটিমাত্র জায়গায় তাকে যুলকারনাইন বলা হয়েছে। ৩. কুরআন মাজিদ নিজের পক্ষ থেকে ওই ব্যক্তিকে যুলকারনাইন উপাধি প্রদান করে নি; বরং প্রশ্নকারীদের প্রশ্নের প্রেক্ষিতে তা পুনরাবৃত্তি করা হয়েছে। এদিকেই ইঙ্গিত করছে কুরআনের এই বর্ণনাশৈলী : ০; 45/5 $১ :% “তারা তোমাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে ।' যুলকারনাইন ও মহামতি আলেকজান্ডার যুলকারনাইন কার উপাধি-_এ-বিষয়ে আলোচনায় রত হওয়ার পূর্বে আমাদের জানা থাকা আবশ্যক যে, কতিপয় সম্মানিত ব্যক্তি এই মারাত্মক ভ্রান্তিতে পতিত হয়েছেন যে, তারা আলেকজান্ডারকেই *%৯ দ্ররে মানসুর, নবম খণ্ড, পৃষ্ঠা ১৮৮ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।