বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

পর পেট্রাকে ঠিক ওই স্থানেই উম্মোচিত করে দিলো এবং তার ভগ্নাবশেষ নিজের অস্তিত্ব ঘোষণা করলো, তখন সামনে প্রাচ্যবিদদের মস্তক অবনত করতে হলো; লজ্জা ও অনুতাপের সঙ্গে কুরআন মাজিদের সত্য ঘোষণাকে মেনে না নিয়ে তাদের আর কোনো উপায়ই থাকলো না। একইভাবে কুরআন মাজিদ বিস্তারিতভাবে এটা বর্ণনা করেছে যে, বনি ইসরাইল মিসরে দীর্ঘকাল পর্যন্ত মিসরের রাজবংশ ফেরআউনদের ও কিবতি সম্প্রদায়ের দাস ছিলো। কয়েক শতাব্দী পর অবশেষে হযরত মুসা আ. আল্লাহর প্রদত্ত অলৌকিক উপায়ে তাদেরকে মুক্ত করলেন। এ- বিষয়ে তাওরাতও একটা পর্যায় পর্যন্ত কুরআন মাজিদ ও আল্লাহর ওহির নিশ্চিত জ্ঞানের সঙ্গে প্রতিযোগিত করলো। তা সত্বেও জ্ঞানের ওই দাবিদারেরা মিসরে বনি ইসরাইলের দাসত্বের ব্যাপারটি অস্বীকার করলো । বাস্তব জ্ঞানকে মিথ্যা প্রতিপন্ন করার পেছনে লেগে গিয়ে সে- ব্যাপারে ঠাট্রা-বিদ্রপ করলো। কিন্তু মিসরবাসীরা যখন ফেরআউনের বিখ্যাত শিলালিপি আবিষ্কার করলো এবং শিলালিপিতে লিখিত বাক্যসমূহ বনি ইসরাইলের দাসত্বের ওপর যথেষ্ট আলো ফেলো, তখন ধীরে ধীরে ওইসব ‘মূর্খতা’ জ্ঞানের সামনে পরাজয় স্বীকার করলো। তখন ওইসব চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তনের সূচনা হলো, যেগুলো নিছক ধারণা ও অনুমানের ওপর ভিত্তি করে ইতিহাস-দর্শনের নামে প্রতিষ্ঠিত ছিলো এবং যেগুলোকে জ্ঞানের মর্যাদা প্রদান করা হতো। এমনকি তখন অস্বীকার করা স্বীকার করার রূপ পরিগ্রহ করলো । ঠিক এমনই হলো যুলকারনাইন, ইয়াজুজ-মাজুজ ও প্রাচীরের বিষয়টি । সুরা কাহ্‌ফে কুরআন মাজিদ একজন বাদশাহর কথা উল্লেখ করেছে, যার উপাধি যুলকারনাইন। তিনি পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত জয় করেছিলেন। তার জয় অর্জনের ধারা অব্যাহত থাকার সময় তিনি এমন এলাকায় পৌছলেন যার অধিবাসীরা তার কাছে অভিযোগ করলো, আক্ৰমণ করে অশান্তি সৃষ্টি করছে এবং ধ্বংস ও বিনাশ ঘটাচ্ছে। যুলকারনাইন তাদের কথা শুনে তাদেরকে সান্তনা দিলেন ও আশ্বস্ত করলেন। তিনি লোহা ও তামা গলিয়ে তুই পর্বতের মাঝে একটি প্রাচীর নির্মাণ করলেন । ফলে অভিযোগকারীরা ইয়াজুজ-মাজুজের ফেতনা থেকে সুরক্ষিত হয়ে গেলো। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।