বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

উপরিউক্ত যুক্তি সঠিক নয় বলেই সত্যানুসন্ধানী উলামায়ে কেরাম, যেমন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ., আল্লামা ইবনে কাসির রহ., আবু হাইয়ান রহ., ইবনে আবদুল বার রহ., ইমাম রাযি রহ., হাফেয ইবনে হাজার আসকালানি রহ., আল্লামা বদরুদ্দিন আইনী রহ., ইবনে হিশাম রহ. ও সুহাইলি রহ. প্রমুখ ব্যক্তিত্বকে উল্লিখিত বিষয়গুলোর সত্যানুসন্ধান ও সূক্ষ্ম পর্যালোচনায় নিরত থাকতে দেখা যায় এবং তারা তাঁদের প্রবল মত অনুসারে মীমাংসা প্রদানে চেষ্টা করেছেন। আলোচ্য বিষয়গুলো সম্পর্কে আমাদের মনোভাব এ-সকল সত্যানুসন্ধানী উলামায়ে কেরামের অনুগত হওয়ার জন্য প্রস্তুত । বরং আমরা এই বিষয়গুলোর আরো অধিক সত্যানুসন্ধান ও সুক্ষ্ম পর্যালোচনায় আগ্রহী । তা এ-কারণে যে, ইউরোপীয় প্রাচ্যবিদগণ কুরআন মাজিদের আল্লাহর ওহি হওয়ার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং তারা তাদের ধারণাপ্রসূত দলিল-প্রমাণ দ্বারা-_যেখানে সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণী সত্য প্রমাণিত করেছে -_এমনও বাজে বকেছেন যে, কুরআনে বর্ণিত কোনো কোনো ঘটনায় সত্যের লেশমাত্র নেই; বরং আরবের বিখ্যাত ও প্রসিদ্ধ রূপকথার গল্পমালাকে সত্যের নামে চালিয়ে দেয়া হয়েছে। ইসলামি বিষয়-আশয় সম্পর্কে ইউরোপীয় প্রাচ্যবিদগণ এই সিদ্ধি অর্জন করেছেন যে, তারা অধিকাংশ এঁতিহাসিক সত্যকে পরিত্যাগ করে তাদের ধারণা ও অনুমান থেকে এমন কিছু ভূমিকার অবতারণা করে নেন, যার মাধ্যমে তাদের কল্পিত ও ধারণাপ্রসূত বিষয়সমূহ থেকে সাহায্য গ্রহণ করতে পারেন এবং এভাবে ইসলাম ও কুরআনের কারিমের বর্ণিত সত্য ব্যাপারগুলোকে খণ্ডন করতে পারেন। আসহাবে রাকিম (প্রেট্রা নগরী) সম্পর্কে কুরআন মাজিদ যখন কিছু সত্য প্রকাশ করলো এবং উপদেশ গ্রহণের জন্য কুরআন তাদের অবস্থাবলি ও ঘটনাসমূহ বর্ণনা করলো, তখন প্রাচ্যবিদেরা তাদের অজ্ঞতা ও মূর্খতা ঢাকার উদ্দেশ্যে বা গৌড়ামির পথে অটল থাকার জন্য রাকিমের (প্রেট্রা নগরীর) অস্তিতুই অস্বীকার করে বসলেন। অসৎ ও অন্যায় দুঃসাহসের সঙ্গে বলে দিলেন, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরবে প্রচলিত ও মিথ্যা কল্পকাহিনিকে আল্লাহর ওহি বলে চালিয়ে দিয়েছেন। আল্লাহর কুদরতের হাত যখন সত্য ঘোষণা করার তেরশো বছর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।