বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

করেছে। এ-কারণে এমন বর্ণনাশৈলী অবলম্বন করেছে, যাতে প্রশ্বকারীরা এ-কথা স্বীকার করতে বাধ্য হয় যে, ‘উম্মি নবী’ আল্লাহ তাআলার ওহির মাধ্যমে জিজ্ঞাসিত বিষয় তিনটি সম্পর্কে যে-বিবরণ বর্ণনা করেছেন তা নিঃসন্দেহে সঠিক। আর সুরা বনি ইসরাইলে উল্লেখিত ‘রুহ’ সম্পর্কিত জিজ্ঞাসায় কুরআন মাজিদ এর বিপরীত বর্ণনাশৈলীতে জবাব দিয়েছে। জিজ্ঞাসাকারীদের কেবল এতটুকু বলা হয়েছে যে, রুহ আল্লাহ তাআলার আদেশ ও নির্দেশ এমন একটি বিষয় যা তার আদেশে দেহপিঞ্জরে প্রবেশ করে। তাদের বুদ্ধিমত্তা ও জ্ঞানের প্রতি লক্ষ করে এ-ব্যাপারে অতিরিক্ত তথ্য প্রদান করা নিষ্প্রয়োজন সাব্যস্ত করা হয়েছে। সুতরাং, এ-ব্যাপারটি থেকে বুঝা যায় যে, কুরআন মাজিদ যুলকারনাইন সম্পর্কে অতিরিক্ত বিস্তারিত বিবরণ জরুরি মনে করেছে এবং ইহুদিদেরকে বা ইহুদি ও মুশরিক উভয় গোষ্ঠীকে তাদের বুদ্ধিমত্তা ও জ্ঞান অনুযায়ী তৃপ্ত করতে চেয়েছে। এ-সম্পর্কিত তাদের কাছে কোনো ভুল বর্ণনার__যা রূপকথার আকার ধারণ করেছিলো-__বিপরীতে প্রকৃত সত্যকে উদ্ঘাটন করে দিতে চাচ্ছে। তা ছাড়া আরো কিছু কারণে উল্লিখিত বিষয়গুলো সত্যানুসন্ধানের মুখাপেক্ষী । কুরআন মাজিদের বর্ণনা থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে, ইহুদিরা এই এতিহাসিক তত্ত্ব সম্পর্কে ভালোভাবেই অবগত ছিলো এবং সেগুলোর সঙ্গে তাদের জাতীয় ও ধর্মীয় জীবনের গভীৱ সম্পৰ্ক ছিলো। তারপরও তারা মুশরিকদের সহায়তা করার জন্য এ-বিষয়টিকে নির্বাচন করলো। তার কারণ এই যে, তার মাধ্যমে অতি সহজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সত্যতার পরীক্ষা হয়ে যাবে। সুতরাং, এ-বিষয়টি আজ থেকে তেরশো-চৌদ্দশো বছর আগে পর্যন্ত মানুষের জ্ঞাত বিষয়সমূহের অন্তর্ভুক্ত ছিলো । তখনকার সম্প্রদায়গুলো তার বিস্তারিত বিবরণ ভালোভাবেই জানতো । ফলে তা থেকে দায়হীন এবং কুরআন মাজিদের বিবৃত গুরুত্বপূর্ণ ঘটনাটির ব্যাখ্যা না করে নিষ্কৃতি পাওয়া যায় না, কেবল এইটুকু বলে যে, যখন আমরা পৃথিবীর বহু অংশ সম্পর্কে এখনো অজ্ঞ, সুতরাং এটাও সম্ভব যে, অনুরূপভাবে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাসমূহ আমাদের অজ্ঞাত রয়েছে। আমরা এখনো তার সন্ধান পেতে অপারগ রয়েছি। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।