বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ভূমিকা এই ঘটনার তা চিত্তাকর্ষক এতিহাসিক বর্ণনাসমূহের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এবং ইয়াজুজ-মাজুজ ৷ সুতরাং প্রতিটি পর্ব পৃথক পৃথকভাবে বর্ণনা করে এই ঘটনার মৌলিক তথ্যাবলি সুস্পষ্ট করে দেয়া সঙ্গত হবে। আলোচ্য বিষয়সমূহ এবং উলামায়ে ইসলাম পূর্ববর্তীকালের উলামায়ে কেরাম থেকে আলোচ্য বিষয়গুলো সম্পর্কে এমন অনেক বক্তব্য পাওয়া যায়, যা এসব বিষয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণের উদ্দেশ্যে বলা হয়েছে। কিন্তু পরবর্তী কালের উলামায়ে কেরাম আলোচ্য বিষয়গুলো সম্পর্কে ভিন্ন ভিন্ন দুটি পথ অবলম্বন করেছেন। পরবর্তী বক্তব্য উদ্ধৃত করার পর কেবল এতটুকু বলেই ক্ষান্ত হয়েছে যে, আলোচ্য যুলকারনাইনের ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং আমাদের জন্য যথেষ্ট হবে যে, একদিকে আমরা এই বিশ্বাস ও আকিদা পোষণ করবো_যুলকারনাইনের ব্যক্তিত্ব, তার প্রাচীর ও ইয়াজুজ- মাজুজ সম্পর্কে কুরআন মাজিদ যতটুকু আলোকপাত করেছে তা নিঃসন্দেহে সত্য । আর অপরদিকে, অবশিষ্ট বিস্তারিত বিবরণ __ অর্থাৎ, তার ব্যক্তিত্বের এতিহাসিক লক্ষ্যবিন্দু, প্রাচীরটির অবস্থান-এলাকা এবং ইয়াজুজ-মাজুজ সম্প্রদায়ের নিদিষ্টতা-_এই বিষয়গুলোর জ্ঞান আল্লাহ তাঅলার প্রতিই সোপর্দ করে দেয়া উচিত । কারণ, সোপর্দ করে দেয়ার পদ্থাই সবচেয়ে নিরাপদ পদ্থা। কিন্তু সত্যানুসন্ধানী স্বভাব ও প্রকৃতি তাদের এই বক্তব্যে তৃপ্ত হতে দেখা যায় না; বরং, অস্থিরতা এবং দ্বিধা ও সন্দেহই বৃদ্ধি পায়। এই অবস্থায় উলামায়ে কেরামের এই দলটি তাকে বুঝানোর চেষ্টা করেন এইভাবে যখন জ্ঞানার্জনের পার্থিব উপকরণরাশি এবং তথ্যাবলি সংগ্রহের সরঞ্জামরাজির এই বিস্ময়কর যুগেও প্রত্নতত্বববিশেষজ্ঞগণ (archaeologists) শীকার করেন যে, এখনো তারা পৃথিবীর এতিহাসিক গুপ্ত ভাণ্তারসমূহ এবং চোখের অন্তরালে থেকে যাওয়া এতিহাসিক সত্যসমূহের জ্ঞান অর্জনে সমুদ্র থেকে একটি বিন্দুমাত্র লাভ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।