বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

রক্তারক্তি কাণ্ড শুরু হয়ে গেলো। ইয়াহুদিয়া অঞ্চলের বাদশাহ যে- উপদলের পক্ষপাতী হতো, সেই দল অন্য দলকে নির্দ্বিধায় হত্যা করতো । অবশেষে গৃহযুদ্ধ এত দূর গড়ালো যে, ইয়াহুদিয়ার বাদশাহকে বিদ্রোহীদের বিরুদ্ধে রোমকদের সহায়তা গ্রহণ করতে হয় এবং এই কলহের মধ্যে, হযরত ইসা আ.কে উঠিয়ে নেয়ার প্রায় সত্তর বছর পর ইহুদিদের মধ্যে সত্য প্রচারের দুই দাবিদার ইউহার্নান ও শামাউনের মধ্যে ভীষণ কোন্দল ও যুদ্ধ বেধে গেলো । এট ছিলো সেই সময়, যখন রোমের সিংহাসনে ‘ইসনাবানুস' নামের এক বীরদপী সেনাপ্রধান কায়সারের পদে সমাসীন ছিলো। আর এদিকে ইহুদিয়া অঞ্চলে ইউহান্নান জয় লাভ করেছিলো। ইউহান্নান ছিলো জঘন্য রক্তপিপাপু ও ভীষণ পাপাচারী। তার অত্যাচারী সাঙ্গপাঙ্গদের হাতে পবিত্র ভূমির প্রতিটি অলিগলিতে রক্তের স্রোত প্রবাহিত হচ্ছিলো । এই অবস্থায় ইহুদিরা ইসনাবানুসের সাহায্য প্রার্থনা করলো। ইসনাবানুস তার তৃতীয় পুত্ৰ তিতাউস (Titue5)-কে পবিত্র ভূমি জয় করে নেয়ার জন্য নির্দেশ দিলো। তিতাউস এগিয়ে এসে নিকানুস নামের তার এক দূতকে সন্ধির জন্য পাঠালো । ইহুদিদের জুলুম ও অত্যাচার অনেক বেশি বেড়ে গিয়েছিলো; তারা এই দূতকেও হত্যা করে ফেললো । এই সংবাদ শুনে তাইতাউস ক্রোধে অস্থির হয়ে বললো, কোনো উপদলের বিবেচনা না করে গোটা ইহুদি জাতির মূলোৎপাটন করবো, তারপর দেশে ফিরবো । যাতে এই ভূমিতে চিরতরে কলহ ও কোন্দল বন্ধ থাকে। ইতিহাসবেত্তাদের বর্ণনা অনুসারে, তাইতাউস বাইতুল মুকাদ্দাসের (জেরুজালেমের) ওপর এমন ভয়ঙ্কর আক্রমণ চালালো যে, শহরপ্রাচীর সম্পূর্ণ ধ্বংস ও চূর্ণবিচূর্ণ হয়ে গেলো। পবিত্র উপাসনাকেন্দ্রের দেয়ালগুলোর খণ্ড-বিখণ্ড হয়ে পড়লো । দীর্ঘদিনের অবরোধের ফলে হাজার হাজার ইহুদি ক্ষুধায় কাতর হয়ে মৃত্যুর মুখে পতিত হলো। হাজার হাজার ইহুদি দেশ ছেড়ে পালিয়ে গেলো এবং উদ্বান্ত হয়ে পড়লো । যারা পালাতে পারে নি তাদেরকে হত্যা করা হলো। রোমকরা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।