বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

করলো। ইতোমধ্যে নাবতি বাদশাহ হারেস__যিনি হ্যারডের প্রথম স্ত্রীর পিতা এবং সেই সূত্রে হ্যারডের শ্বশুর ছিলেন__ইহুদাহ রাজ্য আক্রমণ করলেন এবং ভীষণ রক্তপাতের পর হ্যারডকে পরাজিত করলেন। এই পরাজয় হ্যারডের শক্তি নিঃশেষ করে দিলো। তারপরও ইয়াহুদা রাজ্য রোমাকদের শক্তি হিসেবে প্রতিষ্ঠিত থাকলো। সেসময় সাধারণভাবে ইহুদিরা বলতো যে, হ্যারড ও বনি ইসরাইলের এই লাঞ্ছনা ও পরাজয় হযরত ইয়াহইয়া আ.-কে অন্যায়ভাবে হত্যা করার পরিণামে ঘটেছে। কিন্তু তা সত্বেও তারা এই ঘটনা থেকে কোনে শিক্ষা গ্রহণ করে নি। এমনকি তারা তাদের অনাচারী ও অশাস্তিমূলক কার্যকলাপ থেকেও বিরত হয় নি। তারা অবধ্যতা ও শত্রুতার সঙ্গে হযরত ইসা আ.-এর বিরোধিতায় সক্রিয় থাকলো। অবেশেষে ইহুদিদের রাজা পন্টিয়াস পিলাটাস (Pontius Pilatus)**" থেকে ইসা আ.-কে হত্যা অনুমোদন লাভ করলো এব তাকে অবরুদ্ধ করে ফেললো। কিন্তু আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যকে ভণ্ডুল করে দিয়ে হযরত ইসা আ.-কে জীবিত আসমানে উঠিয়ে নিলেন ।১*৯ কৃতকর্মের পরিণাম অবশেষে তাদের কৃতকর্মের পরিণাম বাস্তবে চলে এলো এবং স্বয়ং ইহুদিদের মধ্যেই গৃহযুদ্ধ শুরু হয়ে গেলো । তার কারণ এই যে, সে-যুগে ইছ্‌দিরা তিনটি উপদলে বিভক্ত হয়েছিলো। একটি দল ছিলো ধর্মবিশারদদের, তাদেরকে বলা হতো ফ্রেসি ৷ দ্বিতীয় দল ছিলো যাহের বা বাহ্যপস্থীদের, তারা ইলহামি বা ওহির শব্দগুলো বাহ্যিক অর্থের ওপর গৌ ধরে থাকতো; তাদেরকে বলা হতো সাদুকি ৷ তৃতীয় দল ছিলো আধ্যাত্মিক সাধকদের বা রাহেবদের। এদের মধ্যে ফ্রেসি ও সাদুকিদের মধ্যে মতভেদ এত চরম পর্যায়ে পৌছলো যে, তাদের ভেতর ভীষণ 5 বিভিন্ন ভাষায় তার নামের ভিন্নতা দেখা যায় : লাতিন Pontius Pilatus: ইংরেজি. Pontius Pilate: আরবি__ ১) ৮১০ : ফারসি ৮১৩০৯ ৩-৮১৫ । তিনি ইয়াহুদার পঞ্চম শাসনকর্তা ছিলেন। তাকে বলা হতো ইয়াহ্‌দার রোমান “র্নর। তার মৃত্যু ৩৭ ব্রিস্টাব্দে: তার জন্মতারিখ জানা যায় না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।