বাইতুল মুকাদ্দাস ও ইহুদিঞ্ড ১১৬ শিক্ষামূলক শাস্তি ভোগ করা সত্ববেও__যার বিস্তারিত বিবরণ ইতোপূর্বে বর্ণিত হয়েছে__তাদের শিক্ষাগ্রহণের দৃষ্টিশক্তিতে এবং সত্য শ্রবণের কৰ্ণে কোনো ধরনের আলোড়ন সৃষ্টি হয় নি। তাদের অবস্থা নিম্নলিখিত আয়াতের উদ্দেশ্য বলেই সাব্যস্ত হয়েছে _ @ AS UOT tly We 0372s U GR od) Me OHS YON lh SWS Sf “তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দ্বারা তারা দেখে না এবং তাদের কান আছে কিন্তু তা দ্বারা তারা শোনে না; এরা পশুর মতো, বরং এরা অধিক বিভ্রান্ত ।” [সুরা আ'রাফ : আয়াত ১৭৯] অর্থাৎ, ধীরে ধীরে তারা জুলুম ও অত্যাচার, অশান্তি ও অরাজকতা এবং বিদ্রোহ ও অবাধ্যতায় মত্ত হয়ে পড়লো এবং বিগত যাবতীয় অসৎচরিত্রতা ও গর্হিত কর্মকাণ্ডের প্রদর্শন শুরু করে দিলো । এমন নয় যে, তাদের মধ্যে কোনো সংপথ প্রদর্শনকারী বা সতর্ককারী ছিলো না। তাদের মধ্যে আল্লাহ তাআলার সত্য নবীর আগমনের ধারা অব্যাহত ছিলো। তারা ইহুদিদেরকে সরল পথে চলার জন্য এবং খারাপ পথ থেকে বাচানোর জন্য সবসময়ই উপদেশ ও নসিহত, ওয়াজ ও শিক্ষাদানের দায়িত্ব পালন করতেন । কিন্তু তাদের জাতীয় স্বভাব এতটাই ভারসাম্যহীন ও বিকৃত হয়ে পড়েছিলো যে, তাদের ওপর কোনো ভালো কথার প্রভাবই পড়ছিলো না। বাদশাহ থেকে শুরু করে সাধারণ প্রজা পর্যন্ত সবাই একই রঙে রঞ্জিত ছিলো । সত্য নবীদের ঠা্টা-বিদ্বূপ করা এবং অসং প্রচেষ্টাকে তারা মাতৃদুগ্ধ বলে মনে করতো । নিজেদের গর্হিত কার্যকলাপের জন্য লজ্জিত হওয়ার বদলে গর্ব প্রকাশ করতো । তাদের অবস্থা এই পর্যন্ত পৌছেও থামে নি; বরং এরই মধ্যে তারা এমন একটি জ্ঞানলোপকারী ঘটনা ঘটালো যা ইহুদিদের হীনতা ও অসৎ প্রচেষ্টাকে শত্রু ও মিত্র সবার চোখে ভালোভাবে স্পষ্ট করে তুললো । হযরত ইয়াহইয়া আ.-কে হত্যা এই জ্ঞানলোপকারী ঘটনার বিস্তারিত বিবরণ এই : বনি ইসরাইলের নবীগণের মধ্যে তখন হযরত ইয়াহইয়া আ.-এর তাবলিগ ও দাওয়াতের যুগ ছিলো। ইয়াহুদিয়া অঞ্চলে হযরত ইয়াহইয়া আ.-এর উপদেশ ও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।