বাইতুল মুকাদ্দাস ও ইহুদিঞ ১১৪ কায়কোবাদও (কম্বুচাহ) কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করলো। তার মৃত্যুর আট বছরের মধ্যেই খোরাসের চাচাতো ভাই দারা তার স্থলাভিষিক্ত হলো। ইতোমধ্যে কয়েকজন বিরোধী কর্মকর্তা আদেশ জারি করে জেরুজালেমের নির্মাণকাজ বন্ধ করে দিলো। তখন নবী হাজ্জি আ. এবং নবী যাকারিয়া আ.** দারার দরবারে একটি পত্র প্রেরণ করলেন। তাতে বাইতুল মুকাদ্দাসের নির্মাণকাজ সম্পর্কে লিখলেন : “প্রাক্তন সম্রাট খোরাসের যে-হুকুমনামায় বাইতুল মুকাদ্দাসের EE He EL 0 HUES DE SA নির্বাহের উল্লেখ রয়েছে তা আপনার সরকারি দপ্তরে অবশ্যই সংরক্ষিত রয়েছে। আপনি তা বের করে আনুন এবং সংশ্লিষ্ট অফিসারদের আদেশ করুন, যে-কেউই বাইতুল মুকাদ্দাসের নির্মাণকাজে প্রতিবন্ধক হয়, তাকে যেনো বারণ করে দেয়া হয়। যাতে আমরা স্বস্তির সঙ্গে নির্মাণকাজ সম্পন্ন করতে পারি ।” এই চিঠি পেয়ে দারা তার দফতর থেকে খোরাসের হুকুমনামা তলব করলেন । তিনি দেখলেন, হুকুমনামায় লেখা আছে _ “বাদশাহ খোরাসের রাজত্বের প্রথম বছরে আমি বাদশাহ খোরাস আল্লাহ তাআলার যে-ঘর জেরুজালেমে রয়েছে তার ব্যাপারে এই নির্দেশ প্রদান করলাম যে, এই ঘর এবং যেখানে কুরবানি করা তা পুনর্নিমাণ করা হোক, দৃঢ়তার সঙ্গে তার ভিত্তি প্রতিষ্ঠা করা হোক, তার যাবতীয় ব্যয় বাদশাহর রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাহ করা হোক । আল্লাহর ঘরের স্বর্ণ ও রোৌপ্যনির্মিত যেসব পাত্র ও তৈজসপত্র বাদশাহ বনু কাদানযার (বুখতেনাস্সার) জেরুজালেমের পবিত্র উপসনাকেন্দ্র থেকে (লুণ্ঠন করে) নিয়ে গেছে এবং বাবেলে রেখেছে, সেগুলো ফেরত দেয়া হোক এবং জেরুজালেমের উপাসনাকেন্দ্রে বস্তগুলোকে নিজ নিজ স্থানে রেখে দেয়া হোক, অর্থাৎ, আল্লাহর ঘরে রেখে দেয়া হোক ।”>** করার নির্দেশ দিলেন। প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কর্মকর্তাদের কঠোরভাবে নিষেধ করে দিলেন যে, তাদের কেউই যেনো এই কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। তিনি জেরুজালেম ও জেরুজালেমের প্রতিপালকের প্রতি *৯ এই যাকারিয়া আ. হযরত ইয়াহইয়া আ.-এর পিতা নন। ১** আযরা, ষষ্ঠ অধ্যায় : আয়াত ১-৫। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।