বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

এই দৃশ্য দেকে অত্যন্ত বিচলিত ও উদ্বিগ্ন হয়ে পড়লো । সে সঙ্গে সঙ্গে তারকা-বিশেষজ্ঞ, গণক ও জ্যোতিষী এবং বড় বড় জ্ঞানীগুণীকে ডেকে পাঠালো । তাদের এই ঘটনা বর্ণনা করে প্রাচীরের গায়ে লিখিত বাক্যগুলোর অর্থ জানতে চাইলো। কিন্তু তাদের কেউই এই জটিল সমস্যার সামাধান দিতে পারলো না । তারাও বাদশাহর মতো উদ্বিগ্ন হয়ে থাকলো। তখন তার রানি বললো, তুমি মহৎ ব্যক্তি দানিয়ালকে ডেকে আনো। তার কথা সমসময় সত্য হয়ে থাকে। তিনি তার কর্মকাণ্ডে একজন তুলনাহীন মানুষ । তিনিই এই সমস্যার সমাধান দিতে পারবেন। হযরত দানিয়াল আ. রাজদরবারে আগমন করলেন। বাদশাহ তার ঘটনা বিস্তারিত বর্ণনা করে বললো, আপনি এই সমস্যার সমাধান দিতে পারলে আমি আপনাকে ধন-সম্পদে পরিপূর্ণ করে দেবো । হযরত দানিয়াল আ. হেসে বললেন, বাদশাহর ধন-সম্পদের প্রয়োজন আমার নেই । আমি কোনো ধরনের বিনিময় ছাড়াই এই সমস্যার সমাধান জানিয়ে দেবো। হযরত দানিয়াল রা. বললেন “হে বাদশাহ, বুদ্ধি ও বিবেকের কান দিয়ে শোনো, আল্লাহ তাআলা তোমাকে বিপুল এশ্বর্য ও ধন-সম্পদ দিয়েছেন। আশ্বিয়ায়ে কেরামের বংশধরকে পর্যন্ত তোমার হাতে অর্পণ করেছেন। কিন্তু তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো নি। তোমার কাছ থেকে যে-ভালো কাজ আশা করা হয়েছিলো তুমি তার কিছুই করো নি। বরং তুমি একটি বস্তু ও পাত্রসমূহের অবমাননা করেছো। এতে তুমি জেরুজালেমের খোদাকেই চ্যালেঞ্জ করেছো। ফলে তার পক্ষ থেকে তোমাকে জবাব প্রদন করা হয়েছে, যা তুমি দেয়ালের গায়ে লিখিত দেখতে পাচ্ছো। লিখিত বাক্যটির মর্মার্থ এই : আমি তোমাকে ওজন করে দেখেছি, কিন্তু তুমি ওজনে পূর্ণ হও নি, কম প্রমাণিত হয়েছো । আমি তোমার রাজত্বের হিসাব-নিকাশ চুকিয়ে দিয়েছি এবং তার সমাপ্তি ঘটিয়েছি। আমি তোমার রাজ্যকে খণ্ড-বিখণ্ড করে পারস্য ও মেডিয়ার বাদশাহকে প্রদান করলাম ।”>** ** লিখিত বাক্যগুলো ছিলো এমন : ২ 2 ৩31 }=5 &* $* _দানিয়াল আ.-এর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।