বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

তাওরাতের বর্ণিত এই ঘটনাবলিকে ইতিহাসের উজ্জ্বল পাতাসমূহ সত্যায়ন করছে এভাবে : “প্রায় ৬৩৫ খ্রিস্টপূর্বাব্দে ইরানে গোত্রভিত্তিক খণ্ডরাজ্যের প্রথা ছিলো এবং ইরান দুইভাগে বিভক্ত ছিলো। দুই অংশে দুটি ছোট রাজ্য ছিলো। তার মধ্যে উত্তর-পশ্চিম অংশকে মেডিয়া (মাদাহ বা মাত) বলা হতো। আর দক্ষিণ অংশকে বলা হতো পারস্য। কিন্তু ওই যুগে বাবেল ও নিনাওয়ার রাজ্যগুলো প্রতাপশালী ও ক্ষমতাবান থাকার কারণে ইরানের দুটি রাজ্যকে নিনাওয়া সাম্াজ্যের অধীন বলে মনে করা হতো। ৬১২ খ্ৰিস্টপূৰ্বাব্দে নিনাওয়া রাজত্ব বিধ্বস্ত হয়ে গেলে এবং আসিরীয়া রাজ্যের সমাপ্তি ঘটলে মেডিয়া স্বাধীনতা পেয়ে গেলো। ফলে মেডিয়া জাতীয় রাজ্য প্রতিষ্ঠার প্রবণতা ছড়াতে শুরু করলো। শাসনকাৰ্য পরিচালনা করতে পারে এমন একটি রাজবংশেরও পত্তন হলো । তারপরও মেডিয়া ও পারস্য রাজত্বকে স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার সাহস হয় নি। ফলে বাবেলের রাজতৃ্‌ আরো উজ্বল ও বিকশিত হলো। যেনো নিনাওয়ার বিনাশ বাবেলের শক্তি ও প্রতাপকে বিশাল সাম্রাজ্যে পরিণত করে দিলো । তার সামনে ক্ষুদ্র রাজ্যগুলো দম্তনখরহীনই থেকে গেলো । খ্রিস্টপূর্ব ৫৬০ সাল পর্যন্ত এভাবেই চললো । খ্রিস্টপূর্ব ৫৫৯ সালে মেডিয়ার শাসক কম্বুজাহ (কায়কোবাদ/১১র )-এর উত্তরসূরি কায়আরশ (খোরাস) অসম্ভব শক্তিমত্তার সঙ্গে আত্মপ্রকাশ করেন। কিছুদিনের মধ্যেই তিনি মেডিয়া ও পারস্য রাজ্যের প্রজারা আগ্রহ ও সন্তুষ্টির সঙ্গে তাকে তাদের একক শাসক ও বাদশাহ হিসেবে মেনে নিলো। তিনি কোনো ধরনের রক্তপাত ছাড়াই এশিয়া মাইনরের সমস্ত এলাকায় প্ৰতাপশালী ও স্বাধীন সম্রাট হয়ে যান।" পারস্যবাসীরা তাকে কায়আারশ ও গোরাশ বলে । গ্রিক ভাষায় তাকে বলা হয় সাইরাস । হিক্র ভাষায় খোরাস ও আরবি ভাষায় কায়খসরু নামে প্রসিদ্ধ ।'*' *২৭ আধুনিক ভাষায় তাঁর নামকরণে ভিন্নৃতা রয়েছে। যেমন : আরবি__ 9 25 বা এ 2923 বা 59) 2993 ফারসি ০3১ ০9১88 বা 5) 2 2238 বা 22১8 25% 5 উর্দু ৯০ 29১88 ; ইংরেজি Cyrus I of Persia বা Cyrus the Great । বাংলাভাষা তাকে কুরুশও বলা হয়। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।