বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

পূর্বে হযরত দানিয়াল আ. তার স্বপ্নে/কাশ্‌ফে পারস্যের ওই বাদশাহকে একটি ভেড়ার আকারে দেখতে পেয়েছিলেন, যে-ভেড়ার দুটি শিং আছে। হযরত জিবরাইল আ. এই স্বপ্নের ব্যাখ্যা করে বর্ণনা করেছিলেন যে, ওই বাদশাহ মাদাহ (মেডিয়া)””” ও পারস্য এই দুই রাজ্যকে একত্র করে তার ওপর রাজত্ব করবেন । দানিয়াল আ. তারহে স্বপ্নে/কাশ্‌ফের মধ্যে আর একটি পাঠাও দেখতে পেলেন, যে-পীঠার কপালে একটি শিং। এই পাঠা দুই শিংবিশিষ্ট ভেড়াকে পরাজিত করে দেয়। জিবরাইল আ. এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন এভাবে, এই ব্যক্তি এমন প্রতাপশালী বাদশাহ হবে যে পারস্য (ইরানের) সাম্রাজ্যের সমাপ্তি ঘটিয়ে তা দখল করে নেবে। (অর্থাৎ, সেকান্দার মাকদুনি বা আলেকজান্ডার দ্য গ্রেট) । যেমন : হযরত ইয়ারমিয়াহ আ.-এর সহিফায় স্পষ্টভাবে এই সময়সীমা বর্ণিত আছে_ “আর গোটা দেশ বিরানভূমিতে পরিণত হবে এবং উদ্বেগ ও অস্থিরতার কারণ হয়ে দাড়াবে । আর এই সম্প্রদায়গুলো সত্তর বছর যাবৎ বাবেলের বাদশাহর দাসত্ব করবে।”>*৯ “আর আল্লাহ তাআলা বলেন, যখন সত্তর বছর পূর্ণ হবে, আমি বাবেলের বাদশাহ ও তার জাতিকে এবং কাদ্্‌সিদের (বাবেলিদের) দেশকে তাদের গর্হিত কর্মকাণ্ডের কারণে শাস্তি প্রদান করবো । সেই দেশকে এমনভাবে জনমানবহীন করে দেবো যে চিরকাল তা বিরানভূমি হয়ে থাকবে ।”২০ “আল্লাহ তাআলা বলেন, যখন বাবেলে সত্তর বছর অতিবাহিত হয়ে যাবে, তখন আমি তোমাদের খবর নিতে আসবো। এই এলাকায় তোমাদেরকে পুনরায় নিয়ে এসে আমার উত্তম বিষয়ের ওপর তোমাদের প্রতিষ্ঠিত করবো ।*** আর এই ভবিষ্যদ্বাণীতে এটাও বলে দেয়া হয়েছিলো যে, ইহুদিদেরকে বাবেলের দাসত্ব থেকে মুক্তিদাতা ব্যক্তি ইরান থেকে আবির্ভূত হবেন। তার নাম হবে খোরাস। খোরাসের শাসন, তার সাম্রাজ্যের উন্নতি ও উৎকর্ষ হলো বনি ইসরাইলিদের প্রতিপালকের কারিশমা ও মহিমার * Median Empire বা 5 padi >» ২৫তম অধ্যায় : আযাত ১১। ১২০ ২৫তম অধ্যায় : আয়াত ১২-১৩ । ১৬ ২৯তম অধ্যায় : আয়াত ১০-১১ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।