জীবনে ওইসব ভবিষ্যদ্বাণী প্রতিফলিত হতে দেখেছিলো, তখনো তাদের জন্য আশার কিছুটা আলো অবশ্যই অবশিষ্ট ছিলো। কারণ ইলহাম ও ভবিষ্যদ্বাণীর বর্ণনার সঙ্গে সঙ্গে এই সংবাদও দেয়া হয়েছিলো যে, ইহুদিরা বাবেল রাজ্যে সত্তর বছর যাবৎ দাসত্বে বন্দি থাকবে। সত্তর বছর পূর্ণ হলে পারস্যের একজন রাজা আবির্ভূত হবেন। তিনি আল্লাহ তাআলা মসিহ ও তার রাখাল হিসেবে আখ্যায়িত হবেন। তিনি হবেন ইহুদি সম্প্রদায় ও জেরুজালেমের মুক্তিদাতা। বুখতেনাস্সারের আক্রমণের প্রায় একশো ষাট বছর আগে হযরত ইয়াসা'ইয়াহ আ. এবং প্রায় ষাট বছর পূর্বে হযরত ইয়ারমিয়াহ আ. ইয়াহুদার বাদশাহ ও তার অধিবাসীদেরকে ধ্বংস ও বিনাশের ভবিষ্যদ্বাণীর সঙ্গে সঙ্গে উপরিউক্ত ভবিষ্যদ্বাণীও শুনিয়েছিলেন। এমনকি ইহুদিদের বাবেলে অবস্থানকালে এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়ার কিছুকাল mam le e+ বলা হয়েছিলো, তোমাদের পাপাচার ও নাফরমানি যদি এই অবস্থাতেই চলতে থাকে, তবে তোমাদেরকে এক মূর্তিপূজক বাদশাহ বনু কাদানযারের হাতে লাঞ্ছিত হতে হবে। আজ পর্যন্ত এই ভবিষ্যদ্বাণী ইয়াসা'ইয়াহ আ. ও ইয়ারমিয়াহ আ.-এর সহিফাসমূহে বিদ্যমান আছে। নবী ইয়াসা’ইয়াহ আ. ইয়াহুদার অঞ্চলের বাদশাহ হিযকিয়ার কাছে এসে তাকে বললেন, এই লোকগুলি কী বলেছে? তারা তোমার কাছে কোথা থেকে এসেছে? জবাবে হিযকিয়া বললো, এক দূরবর্তী বাবেল রাজ্য থেকে তারা আমার কাছে এসেছে। তখন নবী ইয়াসা'ইয়াহ আ. বললেন, তারা তোমার ঘরে কী কী দেখতে পেয়েছে? হিযকিয়া বললো, আমার ঘরে যা-কিছু আছে তারা তার সবই দেখতে পেয়েছে। তখন নবী ইয়াসা'ইগ্মাহ আ. বাদশাহ হিযকিয়াকে বললেন, রাব্বুল আফওয়াজের বাণী শোনো, দেখো, এমন দিন আসছে, সেদিন যা-কিছু তোমার ঘরে অর্থাৎ জেরুজালেমে আছে এবং আজ পর্যন্ত তোমার পূর্বপুরুষেরা যা-কিছু সঞ্চিত করে রেখেছে, তার সবকিছু উঠিয়ে বাবেলে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কোনো বস্তুই তোমাদের জন্য অবশিষ্ট থাকবে না। আর তোমার সন্তানদের মধ্য থেকে যারা তোমার বংশের হবে এবং এবং যারা তোমার ওুঁরসে জন্ম নেবে তাদেরকে বন্দি করে নিয়ে যাবে এবং তাদেরেক বাবেলের শাহি মহলে খোজা/নপুংসক দাস বানানো হবে । [৪৯তম অধ্যায় : আয়াত ৩-৭] তার দূত পাঠিয়েছিলো। সে-সময় হযরত ইয়াসা'ইয়াহ আ. এই ভবিষ্যদ্বাণী করেছিলেন। হযরত ইয়ারমিয়া আ.-এর সহিফায় এমন কথাই বর্ণিত আছে : রাবতুল আফওয়াজ বলেন, তোমরা আমার কথা শুনো নি। সুতরাং দেখো, আমি উত্তরাঞ্চলের অধিবাসীদেরকে এবং আমার দাস বনু কাদানযারকে ডেকে পাঠাবো । আল্লাহ তাআলা বলেন, আমি এই দেশ, তার অধিবাসীরা এবং তাদের চারপাশে যেসব সম্প্রদায় বসবাস করছে_-সবার ওপর চড়াও করিয়ে তাদেরকে আনবো । [২৫তম অধ্যায় : আয়াত ৮-৯] www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।