গেলো। ফল দাড়ালো এই যে, বনু কাদানযার ফিলিস্তিন ও শামের শহরগুলো এবং জনবসতিগুলো বিরানভূমিতে পরিণত করে ও ধ্বংস করে বাইতুল মুকাদ্দাসের (জেরুজালেমের) ফটকে গিয়ে উপস্থিত হলো । বুখতেনাস্সারের আনুগত্য স্বীকার করা ছাড়া আর কোনো উপায় থাকলো না। বুখতেনাস্সার তার সেনাবাহিনীকে নিয়ে জেরুজালেমে প্রবেশ করলো। জেরুজালেমের বাদশাহ, বাদশাহর সহচরবৃন্দ এবং সব নেতৃস্থানীয় ব্যক্তিকে বন্দি করলো । এরপর গোটা শহরকে ধ্বংস করে দিলো। সৈন্যরা যাবতীয় ধন-সম্পদ এবং পবিত্র উপসনাগৃহের সব তৈজসপত্র লুষ্ঠন করে নিলো। তাওরাতের সব নুসখা পুড়িয়ে ছাই করে দিলো। হাজার হাজার মানুষকে হত্যা করলো। ইতিহাসের মতভেদযুক্ত বর্ণনা অনুসারে (আবাল, বৃদ্ধ ও বনিতাসহ) লক্ষাধিক লোককে ভেড়া ও ছাগলের পালের মাতা তাড়িয়ে পায়ে হাটিয়ে বাবেলে নিয়ে গেলো। তাদের সবাইকে দাস ও দাসি বানিয়ে রাখলো । বুখতেনাস্সার ফিলিস্তিন ও শাম এলাকার লাখ লাখ লোককে হত্যা ও বন্দি করা ছাড়াও কেবল দামেস্কে অসংখ্য ইহুদিকে বধ করলো। এমনকি, স্বয়ং ইহুদিদের মুখে এই কথা ছিলো যে, এটা আমাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করার শাস্তি; বাবেলের শাসকের ধারালো তরবারি দিয়ে আমাদের এই শাস্তি প্রদান করা হচ্ছে। বিশেষভাবে উল্লেখ্য, বাবেলের বাদশাহর এই আক্রমণ ইয়াহুদার রাজ্যকেই কেবল বিরানভূমিতে পরিণত করে নি, বরং তাদের ধর্ম ও জাতীয়তাকেও ছিন্নভিন্ন করে দেয়। ইহুদিদের বন্দিদের মধ্যে দানিয়াল (ছোট), হযরত ইযায়ের এবং অন্য কয়েকজন পরহেযগার মানুষ ছিলেন। বাবেলে অবস্থানকালে ইহুদিদের সংশোধনের জন্য তাঁদেরকে আল্লাহর পক্ষ থেকে নবুওত প্রদান করা হয়েছিলো। যেনো তারা মূর্তিপূজক সাম্রাজ্যের দাসত্বে বন্দি এবং ক্ষমতা ও স্বাধীনতা থেকে বঞ্চিত থেকেও ধর্ম ও সত্য থেকে বঞ্চিত না থাকে ।১** —— ** তাফসিরে ইবনে কাসির, দ্বিতীয় বণ্ড। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।