বাইতুল মুকাদ্দাস ও ইহুদি ১০২ তাদেরকে পৌনঃপুনিক সতর্ক করা হয় এবং অবকাশ থেকে উপকার লাভের জন্য উৎসাহিত করা হয়। কিন্তু তাদের মধ্যে তার বিপরীত প্রভাব প্রকাশ পায় এবং তাদের নির্লজ্জতা ও অন্যায় দুঃসাহস বেড়েই চলে। তখন আল্লাহ তাআলার আত্মমর্যাদাবোধ ক্রোধ ও কঠিন পাকড়াওয়ের আকার ধারণ করে এবং তীর মহাশক্তিশালী হাত তাদেরকে শাস্তি প্রদান করার জন্য উত্তোলিত হয় । খ্রিস্টপূর্ব সপ্তম শতকের শেষভাগে বাবেলে (ইরাকে) এক মহাপ্রতাপশালী ও অত্যাচারী বাদশাহ সিংহাসনে আরোহণ করে। তার নাম ছিলো বনু কাদানযার বা বনু কাদযার। আরব জনগোষ্ঠী তাকে বলতো বুখতেনাস্সার। তৎকালে বাবেল রাজ্য নিজেই একটি সভ্য ও বিশাল রাজ্য বলে পরিগণিত হতো । কিন্তু তার নিকটবর্তী নিনাওয়ার বিখ্যাত শক্তি গুলোর পতনের পর বাবেল আরো বেশি শক্তি ও প্রতাপের অধিকারী হয়। ফলে এটি বিশাল সাত্রাজ বলে স্বীকৃত হতে লাগলো । এমনকি ইরানের বিভিন্ন গোত্রীয় রাজ্যও বাবেলের করদ ও অধীন রাজ্য বলে পরিগণিত হতে লাগলো । বনু কাদানযারের রাজ্যগ্রাসী এতটুকু শক্তি ও প্রতাপে ক্ষান্ত হলো না; তার শ্যেনদৃষ্টি শাম ও ফিলিপ্তিনের ওপরও পড়তে লাগলো। এই অঞ্চলকে ইয়াহুদিয়ার এলাকা বলা হতো এবং তাকে বনি ইসরাইলের ধর্ম ও জাতীয়তার দোলনা মনে করা হতো । কাদানযার এদিকেই অগ্রসর হলো। ইয়াহুদিয়ার এলাকার লোকেরা যখন এই সংবাদ শুনলো তারা ভয়ে জ্ঞানহারা হয়ে পড়তে লাগলো এবং রাজা থেকে প্রজা, মনিব থেকে দাস সবাই চোখের সামনে মৃত্যুর দৃশ্য দেখতে লাগলো। তারা বুঝতে পারলো যে, ইয়াসা’ইয়াহ আ. ও ইয়ারমিয়াহ আ. আমাদের গর্হিত কর্মকাণ্ডের জন্য সতর্ক করে আল্লাহ তাআলার যে-আযাব ও শাস্তির কথা বলেছিলেন এবং যার কারণে আমরা ক্রোধান্বিত হয়ে ইয়ারমিয়াহ আ.- কে কারাগারে বন্দি করে রেখেছি, সেই আযাব ও শাস্তির সময় হয়ে এসেছে। কিন্তু তাদের দুর্ভাগ্য দেখুন, তারা এই অবস্থা দেখার পরও তাদের গর্হিত আচার-আচরণ ও কর্মকাণ্ডের জন্য অনুতাপ প্রকাশ এবং আল্লাহর দরবারে তওবা ও নীত হওয়ার প্রতি পরোয়া না করে নিজেদের বস্তুগত শক্তির উপকরণ ও মাধ্যমসমূহের ওপর নির্ভর করলো এবং বাবেলের বাদশাহ বনু কাদানযারের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।