বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫ ›
📝 লেখা 📖 পিডিএফ

আসহাবুল কারইয়াহ ৪ ৯৬ ‘বলো, ফেরেশতারা যদি নিশ্চিন্ত হয়ে পৃথিবীতে বিচরণ করতো তবে আমি আকাশ থেকে তাদের কাছে অবশ্যই ফেরেশতাকে রাসুল বানিয়ে পাঠাতাম !।'' [সুরা বনি ইসরাইল : আয়াত ৯৫] অর্থাৎ তাদের এই প্রশ্নের ভিত্তিই মূর্খতার ওপর স্থাপিত । কারণ, পৃথিবীতে মানবজাতিই বসবাস করছে এবং এখানে ফেরেশতাদের বসতি নেই । সুতরাং মানুষের হেদায়েতের জন্য মানুষেরই আল্লাহর নবী ও রাসুল হওয়া উচিত, ফেরেশতার নয় । ২। যেখানে নষ্টামি, অরাজকতা, ফেতনা ও পথভ্রষ্টতার জীবাণু প্রচুর পরিমাণে থাকে, সেখানে কল্যাণ ও সৌভাগ্যেরও কোনো রুহ বা আত্মা প্রকাশ পেয়ে থাকে এবং তিনি সত্যের বাণীকে সুদৃঢ় করার জন্য প্রাণ বিসর্জন দিতেও দ্বিধাবোধ করেন না । যেমন : আসহাবে ইয়াসিনকে সাহায্য করার জন্য শহরের এক প্রান্ত থেকে একজন পুণ্যবান ব্যক্তি বের হয়ে এলেন; তিনি তার সম্প্রদায়কে উপদেশ দিলেন এবং এর ফলে নিজের প্রাণ বিসর্জন দিলেন । এমনিভাবে হযরত মুসা আ. মিসরে অবস্থানকালে শহরের দূর প্রান্ত থেকে একজন সৎ ব্যক্তি ছুটে এসেছিলেন । তিনি হযরত মুসা আ.-কে তার প্রাণ রক্ষার জন্য সুপরামর্শ দিয়ে তার কর্তব্য পালন করেছিলেন । (daadl sm) oa Jb sb LNG IES A 45D OLS YS ‘তা আল্লাহরই অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন । আল্লাহ তো মহা অনুগ্রহশীল ।' [সুরা জুমআ : আয়াত ৪| ৩ । সত্য ও মিথ্যার লড়াইয়ে সত্যের সত্যতার ও মিথ্যার অসারতার একটি স্পষ্ট প্রকাশ এই যে, সত্য যতই প্রমাণ ও দলিলসমূহের আলোয় নিজের সত্যতাকে উজ্জ্বল করতে থাকে, মিথ্যা তার চেয়েও বেশি অগ্নিশৰ্মা হয়ে সত্যের আলো থেকে অন্ধ হয়ে প্রমাণ উপস্থিত করার পরিবর্তে যুদ্ধ-বিগ্রহের জন্য উদ্যত হয়ে ওঠে ৷ কিন্তু যারা সত্যের প্রহরী তারা তার কোনোই পরোয়া করেন না । বরং তারা অধিক স্পৃহা ও আশিকসুলভ আকাঙ্ক্ষার সঙ্গে জান কুরবান করে থাকেন । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।