বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ৪ ৯৫ দীর্ঘকাল পরে ধীরে ধীরে তাদের মধ্যে পুনরায় শিরকি ও কুফরি বিস্তার লাভ করেছে এবং তারা তাতে লিপ্ত হয়ে পড়েছে । উপদেশ ও নসিহত ১। সত্য পথ প্রদর্শন ও পথভ্রষ্টতার ব্যাপারে বাতিলপস্থীদের সবসময় এই বিশ্বাস ছিলো যে, আল্লাহ তাআলার রাসুলের মানুষ হওয়া উচিত নয়; বরং কোনো অস্বাভাবিক সত্তারই আল্লাহর রাসুল হওয়া উচিত । এ-কারণে হযরত নুহ আ. থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মতে দাওয়াত পর্যন্ত প্রতিটি জাতিই সবার আগে এ-ব্যাপারে তাদের বিস্ময় ও অবজ্ঞা প্রকাশ করে আসছে যে, কীভাবে এটা সম্ভব হতে পারে যে, আমাদেরই মতো একজন মানুষ এবং আবশ্যক মানবিক গুণাবলির মুখাপেক্ষী মানুষ আল্লাহ তাআলার রাসুল হতে পারেন! এ-কারণে আলাইহি ওয়া সাল্লামকে এটাও বলেছিলো যে_ GIG is ANAL MNS YL ‘এ কেমন রাসুল যে আহার করে এবং হাটে-বাজারে চলাফেরা করে, তার কাছে কোনো ফেরেশতা কেনো অবতীর্ণ হলো না, যে তার সঙ্গে থাকতো সতর্ককারীরূপে?' [সুরা ফুরকান : আয়াত ৭|] তারা আরো বলেছিলো J Sti il ‘মানুষই কি আমাদেরকে পথের সন্ধান দেবে? (আমাদের মতো একজন মানুষই কি আমাদের সরল পথে পরিচালিত করবে?)' [সুরা তাগাবুন : আয়াত ৬] এবং বলেছিলো 525155 EE SS 27 Mbit; ‘যখন তাদের কাছে আসে পথনির্দেশ তখন তাদেরকে ঈমান আনা থেকে বিরত রাখে তাদের এই উক্তি, "আল্লাহ কি মানুষকে রাসুল বানিয়ে পাঠিয়েছেন?"' [সুরা বনি ইসরাইল : আয়াত ৯৪] কিন্তু পবিত্র কুরআন তাদের অজ্ঞতাসুলভ প্রশ্নের চরম মীমাংসাকারী জবাব দিয়ে চিরতরে এই আলোচনার সমাপ্তি ঘটিয়ে দিয়েছে _- S560 LE Ge Bee BS GE CLI LL 2 SG GE I OB www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।