কাসাসুল কুরআন ৭ খণ্ড ৪: ৯৩ হতে পারো! আর দয়ালু আল্লাহ তাআলা তোমাদের ওপর কিছুই নাযিল করেন নি । তোমরা মিথ্যা কথা বলছো যে, তোমাদের ওপর আল্লাহর পয়গাম নাযিল হয়েছে ৷' সুতরাং, তারা যদি সরাসরি আল্লাহ তাআলার রাসুলই না হতেন; বরং হযরত ইসা আ.-এর সহচর হতেন, তবে তারা এখানে স্থানোচিত কথা বলার দাবি অনুসারে এই জবাব দিতেন না যে, 'আল্লাহ তাআলা খুব ভালোভাবেই অবগত আছেন যে, আমরা তোমাদের প্রতি রাসুলরূপে প্রেরিত হয়েছি'; বরং তারা এমন জবাব দিতেন : ‘আমরা হযরত ইসা আ.-এর দূত, তোমাদেরকে সত্যের প্রতি আহ্বান করতে এসেছি ৷' বাকি থাকলো মানুষ হওয়ার ব্যাপারটা । তো আল্লাহ তাআলার রাসুলগণ মানুষই হয়ে থাকেন; তারা ফেরেশতা বা অন্যকোনো লৃষ্টি হন না।'* আল্লামা ইবনে কাসির এখানে আরো একটি প্রশ্ন উত্থাপন করেছেন । কিন্তু তার এই প্রশ্নটি আমাদের কাছে নিজেই জিজ্ঞাসার সম্মুখীন । তাই তা এখানে উল্লেখ করা হলোনা । বলেন IL ASG BN ED: IG oi 5 le BS AF As se Md LGN ml Eo SE dG 99 YG C$ Sb GCE 3 le dh ‘হযরত আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তিনজন মহাপুরুষ রয়েছেন যাদের আম্বিয়ায়ে কেরামের নাকিব বা প্রচারকাজের ঘোষণাকারী বলা হয় : ১. হযরত মুসা আ.-এর ঘোষণকারী হলেন হযরত ইউশা বিন নুন; ২. হযরত ইসা আ.-এর ঘোষণাকারী হলেন সাহেবে ইয়াসিন (সুরা ইয়াসিনে যে- তিনজন রাসুলের কথা উল্লেখ করা হয়েছে তারা); ৩. আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ঘোষণাকারী হলেন হযরত আলি বিন আবু তালিব রা. ৷''* এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, ঘটনায় উল্লেখিত রাসুল তিনজন হযরত ইসা আ.-এর সহচর ছিলেন । কিন্তু মুহাদ্দিসিনে কেরামের কাছে এই * তাফসিরে ইবনে কাসির, সুরা ইয়াসিন; ফাতহুল বারি, ৬ষ্ট খণ্ড । "১ আল-মু'জামুল কাবির, হাদিস ১১১৫২ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।