বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

আসহাবুল কারইয়াহ ৪: ৯২ আল-কুদস বা জেরুজালেম এজন্য যে, তা হযরত ইসা আ.-এর জন্মুভূমি । আর আত্তাকিয়া এজন্য যে, তার অধিবাসীরা সবাই একসঙ্গে একই সময়ে হযরত ইসা আ.-এর ওপর ঈমান এনেছিলো । আর ইসকান্দারিয়া প্রতিনিধিত্বস্থল এ-কারণে যে, এটাই প্রথম শহর যার অধিবাসীরা সন্ধির সঙ্গে এ-কথা মেনে নিয়েছিলো যে, খ্রিস্টান ধর্মের পবিত্র ব্যক্তিগণ, যথা : পোপ, মিতরান, আসকাফ, কাসিস, শাম্মাস ও রাহেব'* এই শহরের পূর্ণ স্বাধীনতার সঙ্গে বসবাস করবেন । আর রোম (ইতালি) এ-কারণে যে, তা সম্বাট কন্স্টানটাইন (Constantine the Great)-এর রাজধানী ছিলো । তিনি খ্রিস্টান ধর্মকে নতুন ছাচে গড়ে উৎকর্ষমণ্ডিত করেছিলেন। হযরত ইসা আ.-এর ধর্মপ্রচারের পূর্বেও কোনো এতিহাসিক ঘটনার প্রেক্ষিতে এটা প্রমাণিত হয় না যে, কোনো কালে আত্তাকিয়া নগরীকে আল্লাহ তাআলার গযবে ধ্বংস ও বিধ্বস্ত করে দেয়া হয়েছিলো । পরে তা চাকচিক্যময় শহরে পরিণত হয়েছে । সুতরাং এই ঘটনাকে ইবনে ইসহাকের বর্ণিত রেওয়ায়েত দুটি অনুসারে আস্তাকিয়ার সঙ্গে সংশিষ্ট করা ঠিক নয় । আর কাতাদা রা. কর্তৃক বর্ণিত রেওয়ায়েতটির ব্যাপারে উপরিউক্ত প্রশ্ন ছাড়া আরও একটি প্রশ্ন উত্থাপিত হয়। তা হলো : পবিত্র কুরআনের আয়াতগুলোর বাহ্যিক অর্থ বলে, আল্লাহ তাআলার গযবে ধ্বংসপ্রাপ্ত জনপদের হেদায়েতের জন্য যে-পবিত্র ও সম্মানিত ব্যক্তিবর্গকে প্রেরণ করা হয়েছিলো তারা হযরত ইসা আ. বা অন্যকোনো নবীর প্রেরিত, অর্থাৎ, আল্লাহ তাআলার রাসুলের দূত ছিলেন না; বরং তা সরাসরি আল্লাহ তাআলার নবী ছিলেন । কারণ, যদি তারা হযরত ইসা আ.-এর প্রেরিত দূত হতেন, তবে পবিত্র কুরআন অবশ্যই এর প্রতি কোনো-না-কোনো ইঙ্গিত করতো । কিন্তু এমন কোনো ইঙ্গিত নেই । গোটা আলোচনায় তাদের ব্যাপারে ০)! 'আমি প্রেরণ করেছি' কথাটি বলা হয়েছে। আর এই রাসুলগণ এবং জনপদের অধিবাসীদের কথোপকথনের বাক্যগুলো তখনই কোনো ধরনের ব্যাখ্যা ব্যতীত পরিষ্কার অর্থ প্রকাশ করে যখন তাদেরকে ওই কথোপকথন এমন : যখন পবিত্র ও সম্মানিত ব্যক্তিগণ নিজেদের রাসূল বলে প্রকাশ করলেন, তখন শহরবাসীরা তাদের বিরুদ্ধে সেই পুরনো অভিযোগই উত্থাপন করলো, যা আবহমান কাল থেকে রাসুলগণের অস্বীকারকারীরা উত্থাপন করে আসছে । জনপদের অধিবাসীরা বললো. * এগুলো পদ ও স্তর বিশেষে পাদরিগণের নাম । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।