বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

হযরত যুলকিফল আলাইহিস সালাম গু: ১০ হযরত আল ইয়াসাআা আ.-এর খলিফার অভ্যাস ছিলো, তিনি দিনে ও রাতে শুধু দ্বিপ্রহরে অল্প সময় ঘুমিয়ে শরীরের ক্লান্তি দূর করতেন । একদিন শয়তান জীর্ণ-শীর্ণ পোশাকে একজন বয়োবৃদ্ধের আকৃতি ধারণ করে ঠিক সেসময় তার দুয়ারে উপস্থিত হয়ে কড়া নাড়লো । খলিফা তখন বিশ্রাম ছেড়ে উঠে এলেন এবং জিজ্ঞেস করলেন, কে তুমি? শয়তান বললো, আমি একজন অসহায় মজলুম ৷ তিনি দরজা খুলে দিয়ে তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন ৷ শয়তান বললো, আমার জাতির সঙ্গে আমার ঝগড়া রয়েছে । তারা আমার ওপর জুলুম করেছে । শয়তান বানোয়াট জুলুমের এত দীর্ঘ কাহিনি বয়ান করলো যে, তার ঘুমের সময় শেষ হয়ে গেলো । বনি ইসরাইলের দায়িত্বপ্রাপ্ত খলিফা বললেন, তুমি এখন চলে যাও । সন্ধ্যার সভায় এসো । সেখানে আমি তোমার অধিকার আদায় করবো । আগস্তুক চলে গেলো । সন্ধ্যার আসরে দেখা গেলো লোকটি আসে নি । সভা শেষ হওয়া পর্যন্ত তিনি তার অপেক্ষা করলেন, কিন্তু লোকটি এলো না । সকালে যখন তিনি সভায় বসেন তখনও তিনি চারপাশে মনোযোগ দিয়ে দেখলেন যে, লোকটি এলো কিনা? কিন্তু তখনও তার কোনো হদিস নেই । সভা শেষ হওয়ার পর যখন তিনি বিশ্রামের জন্য ঘরের ভেতরে চলে গেলেন, তখন হঠাৎ দরজার কড়া বেজে উঠলো । তিনি দরজা খুলতেই কালকের বৃদ্ধ লোকটিকে দেখতে পেলেন । গতকালের মতো আজকেও সে তার দুঃখের বলতে লাগলো । তখন খলিফা বললেন, আমি তোমাকে গতকাল সন্ধ্যার সভায় আসতে বলেছিলাম ৷ কিন্তু তুমি তো এলে না । তখন আগন্তুক বললো, আমার জাতি খুবই বজ্জাত । যখন তারা আপনাকে সভায় বসতে দেখে তখন তারা চুপিসারে আমার কাছে এসে স্বীকার করে যায় যে, তুমি তার কাছে আমাদের ঝগড়ার কথা তুলো না । আমরা তোমাকে তোমার অধিকার দিয়ে দেবো । কিন্তু আপনার সভা শেষ হতেই তারা আগের মতো অস্বীকার করে বসে । খলিফা বললেন, তাহলে আজকের সন্ধ্যার সভায় অবশ্যই আসবে । সেখানে আমি নিজে থেকে তোমার অধিকার আদায় করবো । আজকের আলাপচারিতায়ও ঘুমের সময় নষ্ট হয়ে যায় । ঘুমের ব্যাঘাতের কারণে খলিফা খুবই কষ্টবোধ করেন । তারপরও তিনি অঙ্গীকার মোতাবেক সন্ধ্যায় সভা আহ্বান করলেন । কিন্তু সন্ধাকালীন মজলিসে বিচারে বসে তিনি চারপাশে চোখ বুলিয়ে বৃদ্ধ লোকটিকে দেখতে পেলেন না । বৃদ্ধ লোকটি আজো আসে নি । এভাবে সে সকালের সভাতেও যোগদান করলো না । তৃতীয় দিন যখন তার ওপর প্রচণ্ড রকম ঘুম চেপে বসলো, তখন তিনি ঘরের লোকদেরকে জানিয়ে দিলেন যে, আজ দরজায় www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।