বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ৮৯ অতএব, তোমরা আমার কথা শোনো ।' তাকে বলা হলো, ‘জান্নাতে প্রবেশ করো ৷'' (জান্নাতে প্রবেশ করার পর) সে বলে উঠলো, ‘হায়! আমার সম্প্রদায় যদি জানতে পারতো__ কীভাবে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন ।' আমি তার মৃত্যুর পর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণের প্রয়োজনও ছিলো না । তা ছিলো কেবল এক মহানাদ ৷ ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেলো । (ধ্বংসপ্রাপ্ত হলো ।)' [সুরা ইয়াসিন : আয়াত ১৩-২৯] মুফাস্সির ও জীবনী লেখকগণকে এই ঘটনার সময় ও বিস্তারিত বিবরণের ব্যাপারে এতটাই সন্দিহান ও দ্বিধাগ্স্ত দেখা যায় যে, তাদের বর্ণনা ও রেওয়ায়েতসমূহের মাধ্যমে ঘটনাটিকে নির্দিষ্ট করা অসম্ভব । এ-কারণে আমরা শুধু এতটুকু বলতে পারি, পবিত্র কুরআনের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো উপদেশ ও নসিহত-__আর এই উদ্দেশ্যের প্রেক্ষিতে ঘটনাটি ততটুকুই বর্ণনা করেছে যতটুকু একজন জ্ঞানী ব্যক্তির জন্য যথেষ্ট ও তৃপ্তিদায়ক । আল্লাহ তাআলার এই জমিনের ওপরে যেখানে সত্য ও মিথ্যার অসংখ্য ঘটনা অতীত হয়ে গেছে আর প্রাচীন আকাশ এ-প্রসঙ্গে যতগুলো ঘটনার সাক্ষী হয়েছে তার মধ্যে এটিও একটি ঘটনা-_যা আকাশের নিচে ও মাটির ওপরে সংঘটিত হয়েছে । ওই জনপদ, জনপদের ওই সৎ ব্যক্তি ও রাসুল তিনজনের নাম জানা যাক বা না জানা যাক, মূল ঘটনার মধ্যে এসব কথার কোনো প্রভাব পড়বে না । কেননা, ইতিহাসের যে-পাতাগুলো নুহ আ. ও নুহ আ.-এর সম্প্রদায়, হৃদ আ. ও আদ সম্প্রদায়, সালেহ আ. ও সামুদ ET EL ৰ অতল তত আ. ও ফেরআউন, ইসা আ. ও বনি ইসরাইলের সত্য ও মিথ্যার লড়াইয়ের বিস্তারিত বিবরণ ও ঘটনাবলিকে তার বুকে আজ পর্যন্ত সংরক্ষণ করে রেখেছে, তার মধ্যে যদি এই ঘটনাটিও যুক্ত হয়ে যায়, যার সংক্ষিপ্ত বিবরণ পবিত্র কুরআন উল্লেখ করেছে, তবে আশ্চর্যাম্বিত ও বিস্মিত হওয়ার কী কারণ আছে! ঘটনার সারসংক্ষেপ এই যে, কয়েকজন পবিত্র নবী একটি পথভ্রষ্ট জাতিকে সরল ও সত্য পথ প্রদর্শনের জন্য প্রচেষ্টা করে যাচ্ছিলেন; কিন্তু ওই জাতির লোকেরা অবাধ্যাচরণ ও পথভ্রষ্টতার কারণে তাদের কথা শুনতে অস্বীকৃতি জানালো । এমনকি তারা আল্লাহ তাআলার পথপ্রদর্শনকারী বান্দাগণকে হত্যা করতেও দ্বিধা করলো না । ইতিহাস এই ধরনের ঘটনাবলিকে কেবল ** আল্লাহর নবীদের সাহায্য করায় বিধর্মীরা তাকে হত্যা করে । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।