ISAS 34 PE 0 Ges 25 ED UIE | S231 03 0 pA 4 CEN SE O22 FO COGS 5 (0 53) Gs DAE 5; is Sjetaoet ‘তাদের কাছে বর্ণনা করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত; যখন তাদের কাছে এসেছিলো রাসুলগণ । যখন তাদের কাছে পাঠিয়েছিলাম দুইজন রাসুল, তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলো, এরপর আমি তাদেরকে শক্তিশালী করেছিলাম তৃতীয় একজন দ্বারা । তারা বলেছিলো, ‘আমরা তো তোমাদের কাছে প্রেরিত হয়েছি ৷' তারা বললো, ‘তোমরা আমাদের মতোই মানুষ, দয়াময় আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নি । তোমরা কেবল মিথ্যাই বলছো ৷' তারা বললো, ‘আমাদের প্রতিপালক জানেন_ আমরা অবশ্যই (রাসুলরূপে) তোমাদের কাছে প্রেরিত হয়েছি । স্পষ্টভাবে (সত্য) প্রচার করাই আমাদের দায়িত্ব । (কারো ওপর বল প্রয়োগ করা আমাদের কাজ নয় ।)' তারা বললো, ‘আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা (দীন প্রচার থেকে) বিরত না হও, তোমাদেরকে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করবো এবং আমাদের পক্ষ থেকে তোমাদের ওপর অবশ্যই মর্মস্তদ শাস্তি আপতিত হবে । তারা (রাসুলগণ) বললো, ‘তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে;"” এটা কি এইজন্য যে, আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি? বস্তুত তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় ৷' নগরী প্রান্ত থেকে এক ব্যক্তি” ছুটে এলো, সে বললো, 'হে আমার সম্প্রদায়, তোমরা রাসুলগণের অনুসরণ করো; অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথপ্রাপ্ত । আমার কি যুক্তি আছে যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার ইবাদত করবো না? আমি তীর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করবো? দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না । এমন কাজ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়বো । আমি তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি, *" কুফরির জন্য তাদের এই অমঙ্গল, উপদেশ দেয়ার জন্য নয় । তারা উপদেশ গ্রহণ করলে অবশ্যই তাদের মঙ্গল হতো । ১৯ রিওয়ায়েতে আছে, এই লোকটির নাম হাবিব ৷ শহরের দূর এক প্রান্তে বসবাস করতেন এবং ইবাদতে মগ্ন থাকতেন । রাসুলগণ বিপদে পড়তে পারেন জেনে তাদের সমর্থন দেয়ার জন্য দৌড়ে এলেন । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।