আসহাবুল কারইয়াহ অথবা আসহাবু ইয়াসিন পবিত্র কুরআন ও আসহাবুল কারইয়াহ পবিত্র কুরআনের সুরা ইয়াসিনে একটি অতি সংক্ষিপ্ত ঘটনা উল্লেখ করা হয়েছে । ঘটনাটি 553% ১৩১; আয়াত থেকে শুরু হয়ে ১৯ ৩৪৬ আয়াতে গিয়ে শেষ হয়েছে । সুরার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে একে ‘আসহাবে ইয়াসিন'-এর ঘটনা এবং আয়াতের বর্ণনাশৈলীর অনুসারে ‘আসহাবে কারইয়াহ'-এর ঘটনা বলা হয় । ঘটনা পবিত্র কুরআন এই ঘটনা সম্পর্কে যতটুকু উল্লেখ করেছে তা এই : অতীত কালে কোনো এক জনপদে কুফরি ও শিরকি এবং নষ্টামি ও নৈরাজ্য দূর করার জন্য এবং সরল পথ ও হেদায়েতের শিক্ষা প্রদানের জন্য আল্লাহ তাআলা দুইজন নবীকে নির্দেশ দিলেন। নবী দুজন জনপদের অধিবাসীদেরকে সত্যের শিক্ষা দিলেন এবং সিরাতে মুস্তাকিম ও সরল পথের আহবান জানালেন । কিন্তু জনপদের অধিবাসীরা নবী দুজনকে মিথ্যা প্রতিপন্ন করলো । ফলে আল্লাহ তাআলা তাদের সঙ্গে আরো একজন হেদায়েতকারীকে যোগ করে দিলেন এবং তারা তিনজন মিলে হেদায়েতকারী ও সরল পথ প্রদর্শকের একটি জামাত হয়ে গেলেন । এবার তিনজন একসঙ্গে জনপদের বাসিন্দাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করলেন যে, আমরা আল্লাহ তাআলার প্রেরিত হেদায়েতকারী ও সত্যপ্রচারকারী । কিন্তু বাসিন্দারা তাদের কথা শুনলো না; তারা বর্র তাদের নিয়ে ঠাট্টা- তামাশা করতে লাগলো : তোমরাও মানুষ এবং আমরাও মানুষ । তোমাদের মধ্যে এমনকি বিচিত্র বস্তু আছে যার কারণে তোমাদেরকে নবী বানিয়ে দেয়া হয়েছে? আসলে এসব তোমাদের মিথ্যাচার, তোমাদের অপকৌশল । নবী তিনজন বললেন, আল্লাহ তাআলা সাক্ষী আছেন যে, আমরা মিথ্যাবাদী নই । তিনি জানেন ও দেখেন; তিনি সবকিছু ভালোভাবেই অবগত আছেন । তারপরও তোমরা আমাদের কথা মানছো না । তোমাদের কাছে সত্য প্রচার করাই আমাদের কাজ; এর চেয়ে বেশি কিছু নয় । আমরা আল্লাহ তাআলার পয়গাম তোমাদের কাছে পৌছে দিই এবং তোমাদেরকে সত্যের পথ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।