বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ৪ ৮১ জানি না, হযরত শাহ সাহেব (নাওওয়ারাল্লাহু মারকাদাহু ) ঘটনাটির এই বিস্তারিত বিবরণ কোথা থেকে সংগ্রহ করেছেন । হাদিস, সিরাত ও ইতিহাসের কিতাবসমূহ এ-ব্যাপারে নীরব রয়েছে । ‘আমার ছোট মুখে বড় কথা শোভা পায় না', হযরত শাহ সাহেব তার বর্ণিত ঘটনায় যেভাবে দুইজনের মধ্যে বিপরীত অবস্থা প্রকাশ করেছেন, পবিত্র কুরআনের বাহ্যিক বর্ণনা তার সমর্থন করে না । কেননা, মুমিন ব্যক্তি কাফের ব্যক্তির অহমিকা ও দম্ভের যে-জবাব দিয়েছে এবং কাফের ব্যক্তি মুমিন ব্যক্তির দর্দ্রিতার কারণে যে-তিরস্কার করেছে তা কখনো এই অবস্থার উপযোগী নয় যে, মুমিন ব্যক্তি বাস্তবেই সমৃদ্ধিশালী ছিলো; কিন্তু সে তার সমস্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করে দিয়েছিলো । বাস্তবে যদি এমনটাই হতো, তাহলে মুমিন ব্যক্তি ও কাফের ব্যক্তির কথোপকথনের ধারা ভিন্ন রকম হতো । এ৷ +!+০৬ শ৫1 ৪, আল্লাহ তাআলাই ভালো জানেন । শিক্ষণীয় বিষয় ১. পার্থিব ধন-সম্পদ হলো দুই মুহূর্তের খুশবুবিশেষ এবং চারদিনের চাদের আলো; [ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল । সুতরাং, বুদ্ধিমান ব্যক্তি তিনিই যিনি ধন-সম্পদের জন্য গর্ব ও অহমিকা প্রকাশ করেন না এবং সম্পদের মদে চুর হয়ে আল্লাহ তাআলার অবাধ্যাচরণের জন্য উদ্যত হয় না । তিনি ইতিহাসের ওই পৃষ্ঠাগুলোর প্রতি সবসময় লক্ষ রাখেন যাতে ফেরআউন, নমরুদ, সামুদ ও আদের মতো শক্তিমত্তায় গর্বিত জাতিগুলোর পরিণাম আজো লিপিবদ্ধ রয়েছে। এই মর্মে আল্লাহ তাআলা বলেছেন—_ (dt 5) Spl LIE IE LS bd 2) 7 ‘বলো, ‘পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণাম কেমন হয়েছে ।' [সুরা নামূল : আয়াত ৭০] ২. সত্যিকারের সম্মান আনল্তাহ তাআলার প্রতি ঈমান ও সৎকাজের মধ্য দিয়েই অর্ভিতি হয় । পার্থিব ধন-সম্পদ ও প্রতাপ-প্রতিপত্তির দ্বারা তা অর্জিত হয় না । মক্কার কুরাইশদের ধন-সম্পদ ও প্রতাপ-প্রতিপত্তি দুটোই ছিলো; কিন্তু বদরের যুদ্ধে তাদের শোচনীয় পরিণাম এবং ধর্মীয় ও পার্থিব অপমান ও লাঞ্চনা কেউ-ই ঠেকিয়ে রাখতে পারে নি। মুসলমানগণ পার্থিব সব ধরনের জীবনোপকরণ থেকে বঞ্চিত ছিলেন; কাসাসুল কুরআন (৭ম) - ৬ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।