কাসাসুল কুরআন ৭ খণ্ড ৪:৭৯ তাদের একজনকে আল্লাহ তাআলা পার্থিব জীবনের ও সুখ-সাচ্ছন্দ্যের সমস্ত উপকরণ দিয়েছিলেন । আর তাদের আরেকজন ছিলো নিঃস্ব ও সঙ্কটময় অবস্থায় । প্ৰথমজন আল্লাহ তাআলাকে অস্বীকার করতো এবং ধন-সম্পদের নেশায় চুর ছিলো । সে তার দর্নদ্রি বন্ধুকে অহমিকা ও ওুদ্ধত্যের সঙ্গে বলতো, আমার এসব ধন ও এশ্বর্য চিরস্থায়ী হবে; কোনো শক্তিই নেই এগুলোকে আমার থেকে ছিনিয়ে নেয় । আর তার বন্ধু তো দর্দ্রিতা ও সঙ্কটময় অবস্থায় দিনতিপাত করছিলো । তার দরিদ্র বন্ধু যদিও দু্দশাগ্রস্ত ছিলো, কিন্তু সে আল্লাহ তাআলার সত্যিকারের বান্দা ছিলো । সে তার দাম্ভিক বন্ধুর কথার জবাবে বলতো, তুমি সম্পদের অহমিকায় মত্ত হয়ে এতটা বাড়াবাড়ি করো না । কেউ-ই জানে না যে এক মুহূর্তের মধ্যে কী ঘটে যেতে পারে । আর কে জানে, আল্লাহপাক হয়ত একদিন আমাকেও এসব নেয়ামতে ও সম্পদে সমৃদ্ধ করবেন, যার জন্য তুমি আজ অহমিকা প্রকাশ করছো । অবশেষে এই পরিণামই ঘটলো । যে-বাগানের ফল-প্রাচুর্য, সজীবতা ও সুগন্ধের প্রথম ব্যক্তি অহমিকা প্রকাশ করতো, অকস্মাৎ তা জ্বলে-পুড়ে ভস্মীভূত হয়ে গেলো । গতকাল যেখানে ফুলে ও ফলে শোভিত সুরভিত উদ্যান ছিলো, সেখানে আজ ধ্বংস ও বিনাশের চিহ্ন ছাড়া কিছুই অবশিষ্ট নেই । এই দৃষ্টান্তে আল্লাহ তাআলা মক্কার মুশরিক ও মুসলমান দল দুটির সঙ্গে সংশিষ্ট চিত্র অঙ্কন করেছেন । যা ছিলো তৎকালীন আরবের পরিবেশ ও প্রতিবেশের যথার্থ প্রতিরূপ । কেননা, ওখানে মুসলমানদের তার থেকে বড় কোনো সম্পদ ছিলে না যে, উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর আঙ্গুরের বাগান এবং তার চারপাশে বিস্তৃত খেজুর গাছের ঘন সারি; বাগানের মধ্য দিয়ে প্রবহমান নহর এবং নহরের চারপাশে ফুলে ও ফলে শোভিত শস্যক্ষেত্র । এসবকিছুই ছিলো মক্কার মুশরিকদের করায়ত্ত । আর মক্কার মুসলিম সম্পদায় তখন এসব পার্থিব নেয়ামত ও ধন-সম্পদ থেকে বঞ্চিত ছিলো । যাইহোক । এটা কোনো বাস্তব ঘটনা হোক বা দৃষ্টান্তই হোক. উপদেশ প্রদান ও সতর্ক করার যে-উদ্দেশ্যে তা বর্ণনা করা হয়েছে, তার প্রেক্ষিতে ঘটনাটি মক্কার মুশরিক ও মুসলমানদের পারস্পরিক বৈপরীত্যের ঘনিষ্ঠ ও পূর্ণাঙ্গ চিত্ৰকে অঙ্কন করেছে । মন্ধার কুরাইশদের অহমিকা ও দম্ভের এই অবস্থা ছিলো যে, তারা শুরুতে হেদায়েতের পয়গামের প্রতি কর্ণপাতই করলো না । আর কখনো যদি তা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।