বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

মুমিন ও কাফের ৪ ৭৮ বাগানের চেয়ে উৎকৃষ্টতর কিছু দেবেন এবং তোমার বাগানে আকাশ থেকে নির্ধারিত বিপর্যয় প্রেরণ করবেন, যার ফলে তা উদ্তিদশবন্য প্রান্তরে পরিণত হবে । অথবা তার পানি ভূগর্ভে অস্তর্হিত হবে এবং তুমি কখনো তার সন্ধান লাভে সক্ষম হবে না ৷' তার ফল-সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হয়ে গেলো (ফলে সব বিনষ্ট হয়ে গেলো) এবং সে তাতে যা ব্যয় করেছিলো তার জন্য আক্ষেপ করতে লাগলো যখন তা মাচাসহ ভূমিসাৎ হয়ে গেলো । সে বলতে লাগলো, ‘হায়, আমি যদি কাউকেও আমার প্রতিপালকের সঙ্গে শরিক না করতাম!’ আর আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার জন্য কোনো লোকজন ছিলো না এবং সে নিজেও প্রতিকারে সমর্থ হলো না । এই ক্ষেত্রে কর্তৃত্ব আল্লাহরই যিনি সত্য । পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনিই শ্রেষ্ঠ !' [সুরা কাহ্‌ফ : আয়াত ৩২-৪৪] এ ঘটনার ব্যাখ্যা এই আয়াতগুলোর পূর্বে এ-কথা উল্লেখ করা হয়েছে যে, যে-ব্যক্তি আল্লাহর আগুন । আর যারা মুমিন, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের জন্য রয়েছে সব ধরনের আনন্দময় জীবনোপকরণ ও চিরস্থায়ী উদ্যান (জান্নাত) । এরপর আলোচ্য আয়াতগুলোতে এ-কথা বলা যেতে পারে যে, যারা থেকেই বঞ্চিত নয়; বরং তারা দুনিয়াতেও অচিরকালের মধ্যেই নানা ধরনের ব্যর্থতা, অকৃতকার্যতা ও দুর্ভাগ্যের শিকার হবে । তাদের এই গর্ব ও অহমিকা- তারা সব ধরনের বিলাসী জীবনোপকরণ ও সুখকর সচ্ছলতার অধিকারী এবং তারা বিপুল ধন ও এশ্বর্যের অধিপতি এবং তাদের লোকবলও অত্যন্ত শক্তিশালী__অচিরেই মাটির সঙ্গে মিশে যাবে । আর মুমিনদের উদ্দেশে বলা হচ্ছে যে, তারা যেনো তাদের বর্তমান সঙ্কটময় ও সংকীর্ণ অবস্থার জন্য ব্যথিত না হয়, মর্মযাতনায় না ভোগে । কেননা, অচিরেই এমন সময় আসবে যখন তাদের এই নিঃস্ব অবস্থা সব ধরনের সম্মান ও শক্তিতে রূপান্তরিত হবে । আর পার্থিব শান্তিময় জীবন তো একটি চলমান শিবির; এর ওপর ভরসা করে থাকা নি্ষ্ফিল । যখন এই জীবনের সমাপ্তির সময় চলে আসে তখন এক মুহূর্তের জন্যও বিলম্ব হয় না । পৃথিবীর কোনো শক্তিই তাকে রক্ষা করতে পারে না । এই বাস্তবতাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্যই পবিত্র কুরআন উল্লিখিত দৃষ্টান্ত উপস্থিত করেছে : মনে করো, কোনো এলাকায় দুজন মানুষ ছিলো । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।