মুমিন ও কাফের সুরা কাহ্ফ এবং মুমিন ও কাফেরের ঘটনা আল্লাহ তাআলা সুরা কাহ্ফে গুহাবাসীদের ঘটনা বর্ণনা করার পর আরো একটি ঘটনার উল্লেখ করেছেন । ঘটনাটি দুজন মানুষের মধ্যে বিতর্কমূলক কথোপকথনের আকারে উল্লেখ করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে এই ঘটনার পরিণতি ও ফলও বর্ণিত হয়েছে । অর্থাৎ, একজনের জীবন পরিণামের বিবেচনায় সফলকাম হয়েছে এবং আরেকজনের জীবনকে অনুতাপ ও হাহাকারের মুখ দেখতে হয়েছে । এই ঘটনার ব্যাপারে কতিপয় মুফাস্সিরের ধারণা এই যে, পবিত্র কুরআন মক্কার কাফের ও মুসলাম দল দুটির অবস্থাকে সামনে রেখে উপদেশ গ্রহণ ও নসিহতের জন্য এই ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছে । বিষয় এই নয় যে, এই ধরনের ঘটনা বাস্তবে দুজন মানুষের (মুমিন ও কাফেরের) মধ্যে কোনো অতীতকালে সংঘটিত হয়েছিলো । আল্লামা ইমাদুদ্দিন বিন কাসির বলেন, জমহুর মুফাস্সিগণের বক্তব্য এই যে, যেভাবে গুহাবাসীদের ঘটনা সংঘটিত হয়েছে, তেমনি পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার পূর্বে দুজন মানুষের মধ্যেও এই ঘটনা সংঘটিত হয়েছিলো । আর পবিত্র কুরআন এই দুটি ঘটনাকে মক্ধার মুশরিকদের জন্য উপদেশ গ্রহণ ও সতর্ক করার জন্য বর্ণনা করেছে । পবিত্র কুরআন যে-পদ্ধতিতে দুজন ব্যক্তির এই ঘটনাকে উল্লেখ করেছে, হাদিসের কিতাব এবং সিরাত ও ইতিহাসের গ্রন্থগুলোতে তার চেয়ে বেশি কিছু বর্ণিত হয় নি । সুতরাং পবিত্র কুরআনে বর্ণিত ঘটনাই পাঠযোগ্য— 5 2 Se tT i sos পে; +" bi UII APE HE HET f LIEN LHC IG aks f ak IE Me? AY Ee EOC EEE EES £N \e\ ~~ Ne’ ‘Cu el www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।