কাসাসুল কুরআন ৭ খণ্ড ৪9:৭৫ সেই পরিমাণ সম্পদে সামগ্রিক অধিকার অধিক হবে । অর্থাৎ, অধিক উপার্জনের ক্ষেত্রে সামগ্রিক অধিকার সমানুপাতিক হারে সাব্যস্ত হবে । সামাগ্রিক অধিকার আবার দুই ভাগে বিভক্ত : হন্ধুল্রাহ__ আল্লাহর হক বা অধিকার এবং হক্ধুল ইবাদ-__ বান্দার হক বা অধিকার । সুতরাং, যে-ব্যক্তি তার ধন-সম্পদকে কেবল ব্যক্তিগত অধিকার ও মালিকানা মনে করে এবং তাতে আল্লাহর অধিকার ও অন্য মানুষের অধিকারকে অস্বীকার করে এবং সম্পদের নেশায় মজে গিয়ে আল্লাহ তাআলার বিধি-বিধানের পরোয়া করে না, তার পরিণাম কখনো কল্যাণকর হয় না । সে আল্লাহ তাআলার অসম্তুষ্টি ও শাস্তির উপযুক্ত বিবেচিত হয় । আল্লাহ তাআলা বলেন Jed pdr Il SAS IAI Si Se 1 OY UT dh Wf i Joo 0 Chad Sj Lady Cad 59585 ally alt fore SF Oia 1 Bm) oll Pia Ay ‘হে মুমিনগণ, পণ্ডিত এবং সংসারবিরাগীদের মধ্যে অনেকেই মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে থাকে এবং মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে । আর যারা স্বর্ণ-রৌপ্য পৃঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে মর্মন্রদ শাস্তির সংবাদ দাও !' [সুরা তওবা : আয়াত ৩৪] ওয়ালিদ বিন মুগিরা ও কুরাইশ বংশীয় নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা সব ধরনের নেয়ামত দান করেছিলেন । পার্থিব বস্তুগত উন্নতি ও এশ্বর্য প্রদানের সঙ্গে সঙ্গে খাতিমুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করে তাদের জন্য আধ্যাত্মিক নেয়ামতকেও পূর্ণ করে দিয়েছিলেন । কিন্তু এই দুর্ভাগার দল এসব নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে অকৃজ্ঞত হয়েছে । অবশেষে পরিণাম এই দাড়িয়েছে যে, যেভাবে বাগানের অধিপতিরা তাদের বাগানের নেয়ামতসমূহ থেকে বঞ্চিত হয়েছিলো তেমনি মুশরিকেরাও পার্থিব ও আধ্যাত্মিক নেয়ামতসমূহ থেকে বঞ্চিত হয়ে অপমানিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে । Lai dsl u ytd ‘সুতরাং, হে বুদ্ধিমান ও জ্ঞানীগণ, তোমরা উপদেশ গ্রহণ করো ॥' www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।