আসহাবুল জান্নাহ ৭৪ (জনপদের) প্রতি দণ্তাজ্ঞা ন্যায়সঙ্গত হয়ে যায় এবং আমি (কৃতকর্মের পরিণামে) তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি ।' [সুরা বনি ইসরাইল : আয়াত ১৭] উপদেশ আল্লাহ তাআলা এই অস্তিত্বের জগতে মানবজাতিকে সমষ্টিগতভাবে জীবনযাপনের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন । মানবজীবনের এক-একটি প্রয়োজন অন্য প্রয়োজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত । ফলে মানবজাতির এই কারখানা পারস্পরিক অংশগ্রহণ ও সহযোগিতা ব্যতীত চলতে পারে না। বিভিন্ন শ্রেণির ব্যক্তির সমম্বয়ে সামষ্টিক জীবনের কাঠামো তৈরি হয় এবং একটি শৃঙ্খলার মধ্য দিয়ে তা অতিবাহিত হয় । ফলে মানবজাতির জীবনের স্থায়িত্ব এবং ক্রমশ অগ্রসরমানতার জন্য নীতিমালা ও শৃঙ্খলা নির্ধারিত হওয়া অতি আবশ্যক । যাতে এই নীতিমালা ও শৃঙ্খলার অধীনে মানবজাতির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব প্রতিষ্ঠিত হতে পারে এবং কখনো হিংসা-বিদ্বেষ ও শত্রুতার উৎপত্তি না হয়। আল্লাহ তাআলা এই শৃঙ্খলার পূর্ণতার জন্য সামাজিক জীবনের সঙ্গে সংশ্লিষ্ট দু-ধরনের অধিকার নির্ধারণ করেছেন-_ একটি জীবনযাপনের অধিকার এবং দ্বিতীয়টি জীবনযাপনের স্তরসমূহের অধিকার । জীবনযাপনের অধিকারের বিধান হলো, এই সৃষ্টিজগতে একটি প্রাণীও এমন থাকবে না যা জীবনের অধিকার থেকে বঞ্চিত হবে । এটি প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষের ব্যক্তিগত অধিকার যে, সে জীবিত থাকবে । জীবনে বেঁচে থাকার অধিকারের ক্ষেত্রে ইহলোকে সবাই সমান; এই অধিকারের ক্ষেত্রে কেউ কারো থেকে শ্রেষ্ঠত্ব ও উচচতার অধিকারী নয় । দ্বিতীয়টি হলো জীবনযাপনের স্তরসমূহের সঙ্গে সংশ্লিষ্ট অধিকারের বিধান : অর্থাৎ, এটা আবশ্যক যে, সামাজিক জীবনে প্রত্যেকেই তার অধিকার প্রাপ্য হবে; কিন্তু একইসঙ্গে সবার সমান অধিকার প্রাপ্য হওয়া আবশ্যক নয় । কেননা, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন_ GPG RLF HEI OGS il ‘আল্লাহ জীবনোপকরণে তোমাদের কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন !' [সুরা নাহল : আয়াত ৭১] কিন্তু সামাজিক জীবনে জীবিকার বেশ-কম ও স্তরের ভিন্নতার অর্থ এই নয় যে, একজন ব্যক্তি যা-কিছু উপার্জন করবে তার সবকিছু ব্যক্তিগতভাবে তারই অধিকারে থাকবে । বরং যে-ব্যক্তি যতটুকু অধিক উপার্জন করবে, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।