কাসাসুল কুরআন ৭ খণ্ড $9 ৭৩ সর্বাবস্থায় তার জায়গায় থাকবে । কেননা, আগের আয়াতগুলোতে মক্কার কুরাইশদের অবাধ্যতা এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুয়তকে অবিশ্বাস ও অস্বীকার করার কথা আলোচনা করা হয়েছে। বিশেষভাবে তাদের সরদার ওয়ালিদ বিন মুগিরার কুকর্মসমূহের উল্লেখ করা হয়েছে । এরপর তাদের উদ্দেশে একটি দৃষ্টান্ত পেশ করা হয়েছে বা একটি বাস্তব ঘটনা শোনানো হয়েছে । এভাবে তাদেরকে বলা হচ্ছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আল্লাহ তাআলার নেয়ামতের (কুরআনের) বিরুদ্ধে পারস্পরিক সলা-পরামর্শ করা, কুরআনের শিক্ষা আল্লাহ তাআলার হক ও তার বান্দাদের হক আদায় করা, থেকে দূরে সরে যাওয়া, নিজেদের শক্তি ও প্রতাপের জন্য গর্ব ও অহমিকা প্রদর্শন করা এবং নিষ্পাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মুসলমাদের হেয় প্রতিপন্ন করার পরিণাম তাই হবে, যা বাগানের অধিপতিদের হয়েছিলো । তা এ-কারণে যে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবকাশ প্রদানের যে-নীতি রয়েছে, তা গওদ্ধত্য প্রদশ্নিকারীদের অবকাশ দিয়ে থাকে এবং অবস্থা ংশোধনের জন্য সুযোগ দিয়ে থাকে । কিন্তু যখন কোনো জাতি সেই সুযোগ ও অবকাশকে কাজে লাগায় না; বরং আল্লাহর প্রদত্ত অবকাশকে বাতিলের পূজার পক্ষে সত্যতার দলিল হিসেবে উপস্থিত করে, সত্যপরায়ণদেরক ও তাদের সত্যতাকে হেয় ও অপদস্থ করার জন্য উদ্যত হয়, তখন আল্লাহর শাস্তির বিধান তার কঠিন পাঞ্জায় তাদের ঘাড় চেপে ধরে এবং তাদেরকে ধ্বংস ও মূলোৎপাটিত করে দিয়ে বিশ্ববাসীর জন্য উপদেশ ও শিক্ষা গ্রহণের উপকরণ বানিয়ে দেয় । তখন আক্ষেপ-আহাজারি কোনো ফল বয়ে আনে না, অনুতাপ-হাহাকার কোনো কাজে আসে না। এমনকি সেই মুহূর্তে ঈমান আনাও তাদের কোনো উপকার করতে পারে না । আল্লাহ তাআলার অনুগত ও একনিষ্ঠ হওয়ার ঘোষণাও তাদের কোনো কল্যাণ করতে পারে না । DAA LL LS UE CE SS 3 AE G52 UA IH DS 0G eS EU 25 ‘আমি যখন কোনো জনপদ ধ্বংস করতে চাই তখন তার সমৃদ্ধিশালী ব্যক্তিদেরকে সৎকাজ করতে আদেশ করি (নবীগণকে ওহির মাধ্যমে সত্যের পয়গাম পৌছে দিই); কিন্তু তারা সেখানে অসৎকর্ম করে; ফলে তার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।