আসহাবুল জান্নাহ ৭২ আহলে কিতাবিদের মধ্যে এক ব্যক্তি সম্পদশালী, বিপুল ভূ-সম্পত্তির মালিক ও সৎ ব্যক্তি ছিলেন । তার জমিনে উৎপন্ন শস্য থেকে গরিব- মিসকিনদেরকে যথেষ্ট দান করতেন । তিনি তার কয়েকজন পুত্রকে উত্তরাধিকারী রেখে মৃত্যুবরণ করলেন । জমিনের শস্য ও বাগানের ফল কেটে আনার সময় হলো । তখন ওই ব্যক্তির উত্তরাধিকারী পুত্রেরা পরস্পর বলাবলি করতে লাগলো, আমার বাবা ছিলেন বড় নির্বোধ । তিনি তার পাগল নই । আমরা আমাদের পরিশ্রমকে এভাবে নিষ্ফল হতে দেবো না । তাদের মধ্যে এই সিদ্ধান্ত হলো, তোমরা জমিনের ফসল ও বাগানের ফল কাটার জন্য ভোরের অন্ধকার থাকতে থাকতেই চলো । আর দ্রুত ফসল ও ফল কাটো, যাতে গরিব-মিসকিনরা জানতেও না পারে। ওরা জেনে গেলে ক্ষেতে ও বাগানে এসে আমাদের ত্যক্ত-বিরক্ত করবে । এই হাড়-কৃপণেরা আল্লাহর প্রতি কোনো ভয়ই করলো না । তারা আল্লাহর প্রতি ভয়শূন্য হয়ে এই পরামর্শ করছিলো যে, সমস্ত সম্পদ পুঞ্জীভূত করে ধন-ভাণ্ডার প্রতিষ্ঠা করবে । ধন-ভাণ্ডার থেকে তারা আল্লাহর হকও আদায় করবে না, আল্লাহর বান্দা গরিব-মিসকিনেরও হক আদায় করবে না । কিন্তু ওদিকে আল্লাহ তাআলার নির্দেশে রাতের মধ্যেই প্রচণ্ড ও উত্তপ্ত বায়ু এসে তাদের শস্যে ভরপুর ফসলি জমিন ও ফলজ বাগান পুড়ে ছাই-ভস্ম করে দিলো । তারা পরামর্শ অনুসারে ভোরের অন্ধকার থাকতে থাকতেই ওখানে পৌছে অন্য রকম ব্যাপার দেখতে পেলো এবং কিছুই বুঝতে পারলো না । তারা আরো সামনের দিকে এগিয়ে গেলো এবং মনে করলো সম্ভবত এগুলো তাদের জায়গা-জমিন নয় । কিন্তু অন্যান্য চিহ্ন ও আলামত দেখে তারা চমকে উঠলো । তখনই তারা বুঝতে পারলো যে, এটা তাদের কৃপণতা ও কুপরামর্শের পরিণাম ছাড়া কিছু নয়; গত রাতে তারা গরিব ও মিসকিন লোকদের বিরুদ্ধে তাদের হক নষ্ট করার জন্য এই পরামর্শ করেছিলো । তখন তারা আফসোস ও আক্ষেপের সঙ্গে তাদের দুর্ভাগ্যের অভিযোগ করতে শুরু করলো । আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করলো । কিন্তু সময় তো চলে গেছে এবং তারা তাদের কৃতকর্মের পরিণামও ভোগ করছে । এখন তাদের এই চিৎকার নিষ্ফল ও ব্যর্থ প্রমাণিত হলো । ব্যাখ্যা এটি দৃষ্টান্ত হোক বা বাস্তব ঘটনা হোক, পবিত্র কুরআনের তা বর্ণনা করার মধ্যে উপদেশ প্রদান ও ভীতি প্রদর্শনের যে-বিষয়টি নিহিত রয়েছে তা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।